ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মোহাম্মদ আমিরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন মোহাম্মদ আমির। ৩২ বছর বয়সী পাকিস্তানের ফাস্ট বোলার এই নিয়ে দ্বিতীয়বার অবসরের ঘোষণা করেন । এরআগে ২০২০ সালে মোহাম্মদ অবসর নিয়েছিলেন। তবে  ২০২৪ সালের মার্চে অবসর থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে নামে পাক খেলোয়াড়  ।

শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোহাম্মদ লেখেন,’ অনেক চিন্তা করার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তবে এই সিদ্ধান্তটি নেওয়াটা  কখনই সহজ ছিল না। কিন্তু এটা অনিবার্য ছিল। তবে আমি মনে করি, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সঠিক সময়। আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ। সেইসঙ্গে পাকিস্তানের সমস্ত ক্রিকেটপ্রেমীদেরকেও ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, ২০০৯ সালে অভিষেকের পর মোহাম্মদ আমির জাতীয় দলের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন। সেইসঙ্গে তাঁর ক্যারিয়ারে রয়েছে ২৭১ আন্তর্জাতিক রয়েছে। ভারতকে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ে ছিল তার ক্যারিয়ারে সব থেকে বড় অবদান। বলা বাহুল্য, পিসিবির সঙ্গে দ্বন্দ্বের ফলে অভিমানে ২০২০  সালে প্রথমবার অবসর ঘোষণা করেছিলেন আমির। তবে ২০২৪ সালের মার্চ মাসে তিনি সিদ্ধান্ত বদল করে ফের মাঠে নামেন পাকিস্তানের ফাস্ট বোলার।

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়