পুরুলিয়া যাওয়ার পথে দুর্ঘটনা, আচমকাই উল্টে গেল পর্যটক বোঝাই গাড়ি, আহত বহু

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে চলছে শীতের ইনিংস। কলকাতায় ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পারদ। অন্যদিকে পুরুলিয়ার তাপমাত্রা ৫.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। আর এই আবহাওয়ায় পিকপিকের মুডে থাকে ভ্রমণপ্রিয় বাঙালি। তাই প্রতি বছরের ন্যায় এই বছরেও প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা পুরুলিয়াতেও জমছে ভিড়। আর তাতেই ঘটে গেল ভয়াবহ বিপদ। জানা গিয়েছে, পুরুলিয়া যাওয়ার পথে জাতীয় সড়কে উল্টে যায় এক পর্যটক বোঝাই গাড়ি। 

স্থানীয় সূত্রে খবর, ভোর রাতে বরানগর থেকে পুরুলিয়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে  পর্যটক বোঝাই একটি গাড়ি। এদিন ভোরে দুর্ঘটনাটি ঘটে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বাঁকুড়ার ওন্দা থানার ভেদুয়াশোলের কাছে। ঘটনায় আহত হয়েছেন মোট সাত জন। আহতদের ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, বরানগর থেকে একটি ট্রাভেলার গাড়িতে চড়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন মোট ২৬ জন পর্যটক। বিষ্ণুপুর হয়ে গাড়িটি ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে পুরুলিয়ার দিকে যাওয়ার সময় ওন্দা থানার ভেদুয়াশোল মোড়ের কাছে আচমকাই একটি ট্রাকে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ। পুলিশের তৎপরতায় যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, পর্যটক বোঝাই ট্রাভেলার গাড়ির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় মোট ৭ জন পর্যটক আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের দাবি চালক অত্যন্ত জোরে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারংবার বলার পরেও চালক গাড়ির গতি নিয়ন্ত্রণ না করার জন্যই ঘটেছে এই দুর্ঘটনা। 

 

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা