মহারাষ্ট্রে মন্ত্রিসভায় দফতর বন্টন, কার ভাগ্যে কী জুটল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা রবিবার  সম্প্রসারিত হতে চলেছে। বিকেল ৪ টেতে রয়েছে  শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে শপথ নিতে চলেছেন ৩৯ জন মন্ত্রী। আর তাতেই প্রশ্ন উঠছে মহারাষ্ট্রের মন্ত্রিসভা কোন দলের হাতে কী কী দায়িত্ব থাকতে চলেছে ?

সূত্রের খবর, শিবসেনার নজরদারিতে থাকা স্বরাষ্ট্র দফতর বিজেপির দখলে যেতে চলেছে। শিবসেনা নগর উন্নয়ন, আবাসন, শিল্প, স্বাস্থ্য, পরিবহন, পর্যটন, আইটি, মারাঠি ভাষা এবং MSRDC বিভাগের দায়িত্ব পাবে। এখান থেকেই স্পষ্ট যে এনসিপি পেতে চলেছে অর্থ এবং ক্রীড়া বিভাগের দায়িত্ব । তবে এই দুই দলের মন্ত্রিপরিষদের দায়িত্ব কে পাবেন তা এখনও স্পষ্ট নয়। এগুলি ছাড়াও স্বরাষ্ট্র, রাজস্ব, বিদ্যুৎ, উচ্চ ও কারিগরি শিক্ষা এবং চিকিৎসা, শিক্ষাব্যবস্থা  ও সেচের দায়িত্ব বিজেপি নিজের কাছে রেখেছে বলে জানা গিয়েছে।

এদিন মন্ত্রীসভায়  বিজেপি থেকে বিধায়ক হিসাবে  শপথ নেবেন – নীতেশ রানে, পঙ্কজা মুন্ডে, গিরিশ মহাজন, শিবেন্দ্র রাজে , দেবেন্দ্র ভূয়ার, মেঘনা বোর্ডিকার, জয়কুমার রাওয়াল এবং মঙ্গল প্রভাত লোধা। অন্যদিকে এনসিপি থেকে শপথ নেবেন- অদিতি তাতকরে, বাবাসাহেব পাতিল, দত্তমামা ভরনে, হাসান মুশরিফ, নরহরি ঝিরওয়াল । সেইসঙ্গে শিবসেনা থেকে শপথ নিতে চলেছেন- উদয় সামন্ত ( কনকন  ), শম্ভুরাজে দেশাই ( পশ্চিম মহারাষ্ট্র),  গুলাবরাও পাতিল ( উত্তর মহারাষ্ট্র), দাদা ভুসে ( উত্তর মহারাষ্ট্র ),  সঞ্জয় রাঠোড ( বিদর্ভ ) , সঞ্জয় শিরসাট ( মারাঠওয়াড়া ) , ভারতশেঠ গোগাভালে ( রায়গড়) , প্রকাশ আবিটকার( পশ্চিম মহারাষ্ট্র) , যোগেশ কদম (  কনকন ) , আশিস জয়সওয়াল ( বিদর্ভ) , প্রতাপ সারনাইক ( থানে  )।

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ