ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

পরিচালক ইমতিয়াজ আলির ছবিতে A.R.Rahman এর সুরে গান গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা ঘোষ দস্তিদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংস্কৃতি, প্রতিভা সবদিক দিয়েই বাংলা এগিয়ে। আবারও প্রমাণ হল। পরিচালক ইমতিয়াজ আলির ছবিতে A.R.Rahman এর সুরে গান গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা ঘোষ দস্তিদার। একসময় তিনি বাদ পড়েছিলেন গানের রিয়ালিটি শো সারেগামাপা থেকে। কিন্তু সফলতা ছুঁতে হাল ছাড়েননি তিনি। নিজের মধ্যে সমস্ত ত্রুটিগুলি শুধ্‌রে এগিয়ে গিয়েছেন। ভাল গাইতে হবে, জেদ নিয়ে এগিয়ে চলাই আজ তাঁর সাফল্যের অন্যতম কারণ। তাঁর মতে সাফল্য থেমে থাকে না। আরও ভাল করে রেওয়াজ করতে হবে। এই নীতিতেই বিশ্বাসী তিনি। হুগলির চুঁচুড়া পুরসভার অন্তর্গত ২ নং ওয়ার্ডের সাহাগঞ্জের ষষ্ঠীতলার বাসিন্দা নীলাঞ্জনা। ছোটবেলায় তাঁর মা তাঁকে নাচে ভর্তি করেছিলেন, কিন্তু নাচ তাঁর ভাল লাগত না। বরাবরই গান পাগল তিনি। কারণ তাঁর বাবা সন্দীপন ঘোষ দস্তিদার একজন বেস গিটারিস্ট। মা শ্রাবনী ঘোষ দস্তিদার রবীন্দ্র সঙ্গীত শিল্পী। সেই কারণে তাঁর বাড়িতে সব সময় চলত গানের রেওয়াজ। তাতেই সারাক্ষণ মন পড়ে থাকত তাঁর। ছোটবেলায় নাচ ছাড়ার পর থেকেই তাঁর গান নিয়ে তাঁর পথচলা শুরু হয়। মায়ের হাতেই প্রথম হারমোনিয়াম বাজানো তাঁর, তাঁর কাছেই রেওয়াজ শুরু। আর সেই পথচলাটা এখন অনেক দীর্ঘ হয়েছে তাঁর। ডাক পেয়েছেন তিনি সুদূর বলিউডে।

ইমতিয়াজ আলির মতো একজন প্রখ্যাত পরিচালকের ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। এ আর রহমানের সুরে ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ তে গেয়েছেন তিনি। এখন তাঁর গান শুনে গোটা হুগলিবাসী গর্বিত। সকলেই নীলাঞ্জনাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছে। নীলাঞ্জনা জানিয়েছেন, ‘ছোটবেলা থেকেই বাবা-মা কে দেখতাম বাড়িতে গানের রেওয়াজ করতে। সেই থেকেই গানের উপর ভালবাসা জন্মায়। সেই থেকে শুরু করি কঠোর পরিশ্রম। তবে বেশ কয়েকবার রিয়ালিটি শোতে গিয়েছিলাম কিন্তু আমারই কোনও ত্রুটির কারণেই বাদ পড়েছিলাম। তখন ভাবি আমাকে আরও ভাল রেওয়াজ করতে হবে। ছবিতে ‘মাস্কারা’ গানটি আমার গাওয়া। কিন্তু অজান্তেই এই গানটি এখন আমাকে আলাদা পরিচয় এনে দিয়েছে। ২০২৪ সালে A.R. Rahman স্যারের সঙ্গে আমেরিকায় গিয়েছিলাম। সেই সময় A.R. Rahman স্যারের অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করেন এবং স্যারের সঙ্গে দেখা করতে বলেন। ওখানে দেখা করতে গেলে আমাকে এই গানটি করতে বলা হয়। প্রথমে নার্ভাস হলেও পরে ওই গানটি আমি গাই। কিন্তু তখনও আমি জানতাম না, যে আমার গাওয়া গানটি সিলেক্ট হবে। পরে যখন দেখি আমার গাওয়া গানটি চলছে তখন আমি আপ্লুত হয়ে পড়ি। এটা আমার কাছে বড় পাওনা। তবে সাফল্য ভেবে এখানেই থেমে থাকলে চলবে না। আমাকে আরও আরও পরিশ্রম করতে হবে কারন এখনও অনেক পথচলা বাকি। বাবা-মায়ের পাশাপাশি আমার স্বামীও সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। গোটা পরিবারের সহায়তা পেয়েছি আমি, তার জেরেই এটা সম্ভব হয়েছে। তবে A.R.Rahman এর সুরে গান গাইতে পেরে আমি ধন্য।’

নীলাঞ্জনার বাবা সন্দীপন বাবু বলেছেন, ‘আমি অত্যন্ত খুশি মেয়ের সাফল্যে। আমি একজন সঙ্গীত শিল্পী, তাই এটা কত বড় প্রাপ্তি টা বলে বোঝানো যাবেনা। ছোটবেলায় ওকে শেখাতাম তবে বর্তমানে এখন আমি ওর থেকে শিখি। ও আমাকে আলাদা একটা পরিচয় এনে দিয়েছে। আগামী দিনে আরও এগিয়ে চলুক সেটাই চাইব।’ নীলাঞ্জনার মা শ্রাবনী দেবী বলেছেন, ‘আজ ওর কঠোর পরিশ্রম সাফল্য এনে দিয়েছে। ও আরও বড় গায়িকা হোক সেটাই চাইব।’

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেশন দুর্নীতির অভিযোগে গুমায় খাদ্যমন্ত্রীর হানা, গ্রেফতার ডিলার শ্যামল সাহা

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮