‘ইন্ডিয়া’ জোট চায় মমতাকে, সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচারে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস। আর তাতে বেশ অসন্তুষ্ট বাংলার মুখ্যমন্ত্রী, শরদ পওয়ার, অখিলেশ যাদব সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মমতা  বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,  ‘আমি এই জোটের নেতৃত্ব দিই না। আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি এখানে বসেও আমি ইন্ডিয়া জোট চালাত পারব।‘

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের   পরেই জাতীয় রাজনীতিতে ছড়িয়ে পড়ে জল্পনা। ইতিমধ্যেই ‘ইন্ডিয়া’র নেতৃত্ব তুলে দেওয়ার দাবিতে প্রকাশ্যে সরব হলেন তৃণমূলের একাধিক সাংসদ।  মহুয়া মৈত্র, সাকেত গোখলে, সুস্মিতা দেব- সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা ‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’স্লোগান দেওয়া শুরু করেছে । এই নিয়ে পোস্টার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই প্রসঙ্গে সাকেত গোখল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সাত বারের সাংসদ, চার বারের কেন্দ্রীয় মন্ত্রী, তিন বারের মুখ্যমন্ত্রী, চতুর্থ বার মুখ্যমন্ত্রী হতে চলেছেন— তাঁর সমকক্ষ কেউ নেই। তিনি সেই জননেত্রী, যিনি সবাইকে নিয়ে চলতে জানেন। তাই ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার তিনিই শ্রেষ্ঠ ব্যক্তি। ‘ বলা বাহুল্য, শুধু তৃণমূল নয় শরদ পাওয়ার, লালুপ্রসাদ যাদবের মতো বিরোধী শিবিরের প্রবীণ নেতাও চান ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিক বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে বেশ অসন্তুষ্ট কংগ্রেস। এই আবহে এবার সোশ্যাল মিডিয়া জুড়ে ‘ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি’ স্লোগান দেওয়া শুরু করল তৃণমূল নেতৃত্বরা ।  

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর