শুধু সুনীল, মুশতক আলি খান নয়, শক্তি কাপুরকেও অপহরণের ষড়যন্ত্র করা হয়েছিল

তাঁরা অভিনেতা শক্তি কাপুরকেও অনুরূপভাবে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৫ লাখ টাকা অগ্রিম দিয়ে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু একটি উচ্চ অগ্রিম অনুরোধের কারণে চুক্তিটি ভেস্তে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক অপহরণের ষড়যন্ত্র। দিন কয়েক আগেই দিল্লি থেকে অপহরণ করে মিরাটে নিয়ে যাওয়া হয়েছিলেন বিখ্যাত কমেডিয়ান সুনীল পালকে। শেষে ৮ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে তিনি ফিরে আসেন। জানা যায়, কৌতুক অভিনেতাকে ২৪ ঘন্টা চোখ বেঁধে ঘরে বন্দি করে রাখা হয়েছিল। তাঁর কাছ থেকে অপহরণ কারীরা ২৮ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল। কিন্তু সুনীল তাঁর ৮ লক্ষ টাকা দিতে সমর্থ হয়েছিলেন। তবে শুধু সুনীল পাল নয়, বলিউডের আরেক অভিনেতা মুশতাক মোহাম্মদ খানকেও দিল্লি বিমানবন্দর থেকে অপহরণ করা হয়েছিল। এবং শোনা গিয়েছিল, উত্তর প্রদেশের বিজনোরে তাঁকে নিয়ে গিয়ে চরম অত্যাচার করা হয়। মুক্তিপণ চাওয়া হয়। যদিও অপহরণকারী গ্যাংয়ের চার সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, পুলিশের রিপোর্ট অনুযায়ী, কিংবদন্তি অভিনেতা শক্তি কাপুরকেও নাকি অপহরণের ষড়যন্ত্র করেছিলেন অপহরণকারীরা।

পুলিশের মতে, দুষ্কৃতীরা প্রবীণ অভিনেতা শক্তি কাপুরকেও একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর অজুহাতে অপহরণ করার পরিকল্পনা করেছিল। এ প্রসঙ্গে বিজনোরের পুলিশ সুপার (SP) অভিষেক ঝা জানিয়েছেন, মুশতাক খানের ইভেন্ট ম্যানেজার শিবম যাদব ৯ ডিসেম্বর একটি অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি লিখেছিলেন, গত ১৫ অক্টোবর লাভি ওরফে রাহুল সাইনি নামক একজন ইভেন্ট আয়োজক ২৫,০০০ টাকা অগ্রিম দিয়ে মিরাটে একটি অনুষ্ঠানে মুশতক আলি খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং বিমান টিকিটও কেটে দিয়ে ছিলেন। সেইমতো ২০ নভেম্বর দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর, মুশতাককে একজন ক্যাব চালক অভ্যর্থনা জানান যিনি তাকে মিরাট এবং দিল্লির মধ্যে একটি বিখ্যাত ‘শিকাঞ্জি’ দোকানে নিয়ে যান। সেখানে, খানকে জোর করে অন্য গাড়িতে তোলা হয়, এবং অভিনেতাকে হুমকি দেওয়া হয়। এবং জানানো হয় যে, তাঁকে অপহরণ করা হয়েছে। এরপর লাভির বাড়িতে তাঁকে বন্দী করে রাখা হয়।

এরপর অপহরণকারীরা মুশতাক খানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং পাসওয়ার্ড নিয়ে যায়। ২০ নভেম্বর রাতে, অভিযুক্তরা মদ খেয়ে ঘুমিয়ে পড়লে মুশতক সেখান থেকে পালাতে সক্ষম হন। তাঁরা মুশতাক খানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২.২ লক্ষ টাকা তুলে নিয়েছিল। গ্রেফতারকৃত চক্রের সদস্যরা হলেন সার্থক চৌধুরী, সাবিউদ্দিন, আজিম ও শশাঙ্ক। পুলিশ তাঁদের কাছ থেকে ১.০৪ লক্ষ টাকা উদ্ধার করেছে। এরপর অপহরণকারীদের জেরা করে পুলিশ জানিয়েছেন যে, এই চক্রটি তারকা দের অনুষ্ঠানের আমন্ত্রণের আড়ালে অগ্রিম অর্থ প্রদান এবং বিমানের টিকিট পাঠিয়ে তাঁদের অপহরণের ষড়যন্ত্র করত। তাঁরা অভিনেতা শক্তি কাপুরকেও অনুরূপভাবে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ৫ লাখ টাকা অগ্রিম দিয়ে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু একটি উচ্চ অগ্রিম অনুরোধের কারণে চুক্তিটি ভেস্তে যায়।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে