‘তেতুল পাতা’ ধারাবাহিকের নায়িকা হয়ে ফিরছেন রোশনি ভট্টাচার্য

তাঁর জায়গাতেই নায়িকা হয়ে ফিরছেন রোশনি ভট্টাচার্য? এ প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে রোশনির বলেছেন, তিনি 'তেতুল পাতা' সিরিয়ালে ফিরবেন, এটা সত্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। কখনও মুখ্য ভূমিকায় আবার কখনও খল চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে অনেকদিন হল তাঁকে ছোটপর্দায় দেখা যায়নি। এদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ দিয়ে বড় পর্দায় পা রেখেছেন অভিনেত্রী। এছাড়া পথিকৃৎ বসুর ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রোশনি ভট্টাচার্য। বাংলার পর হিন্দি সিরিয়ালেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজ ‘পরিণীতা’তেও দেখা গিয়েছে তাঁকে। এত কাজের জন্যই বহুদিন ধরে রোশনিকে ছোটপর্দায় দেখা যায়নি।

তাঁকে শেষ দেখা গিয়েছিল স্টার জলসার একটি সিরিয়ালে। আবারও নাকি স্টার জলসার একটি ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী। গুঞ্জন, স্টার জলসার ধারাবাহিক ‘তেঁতুলপাতা’য় নায়িকার চরিত্রে ফিরছেন তিনি! স্টার জলসার ‘তেঁতুল পাতা’, মেগা সিরিয়ালটি বেশ কয়েকদিন আগেই শুরু হয়েছে। আর ধারাবাহিকটি টিআরপির তালিকাতেও বেশ উঁচুর দিকে রয়েছে। তবে কী, ধারাবাহিকের নায়িকা ঋতব্রতা বসু সরে যাচ্ছেন ধারাবাহিক থেকে? তাঁর জায়গাতেই নায়িকা হয়ে ফিরছেন রোশনি ভট্টাচার্য? এ প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে রোশনির বলেছেন, তিনি ‘তেতুল পাতা’ সিরিয়ালে ফিরবেন, এটা সত্য। কিন্তু তিনি এখনও জানেন না, ঠিক কী ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে। হতে পারে, তিনি খলনায়িকা হয়ে ফিরতে পারেন। কিংবা তাঁকে নায়িকার সমান্তরাল চরিত্রেও দেখা যেতে পারে।

সুতরাং তিনি নায়িকা হয়ে ওই ধারাবাহিকে অভিনয় করবেন কিনা, তা তিনি নিজেও জানেন না। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রচার ঝলকে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনীত চরিত্রের নাম ‘ঝোরা’। যিনি একজন শিক্ষিতা, আধুনিকা। তিনি নাকি নায়কের জীবনের অনেকটাই জুড়ে রয়েছেন। সুতরাং যথেষ্ট গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রোশনিকে। তবে এখন তিনি সিরিয়াল থেকে ওয়েবসিরিজের বেশি জনপ্রিয় মুখ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য