‘ব্যবসায়িক শত্রুতা, সম্পূর্ণ ষড়যন্ত্র’, অবশেষে পর্নোগ্রাফি মামলায় মুখ খুললেন শিল্পা শেট্টির স্বামী

আমি পর্নোগ্রাফির কোনও প্রযোজনার সঙ্গে জড়িত ছিলাম না। আজ পর্যন্ত, আমি কোনও পর্নোগ্রাফির অংশ ছিলাম না, কোনও নীল সিনেমার প্রযোজনাও করিনি, পর্নোগ্রাফি কোনও ছবি বানাই নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে পর্নোগ্রাফি কাণ্ডে নীরবতা ভাঙলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ২০২১-এর জুলাই মাসে রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি উঠতি মডেলদের জবরদস্তিমূলক পর্নোগ্রাফির শুটিং করাতেন। এবং তাঁর জুহুর বাড়ি থেকেও প্রায় ৭০ টির মতো পর্নোগ্রাফির সিডি পাওয়া গিয়েছিল। অবশেষে ৩ বছর পর তিনি পর্নোগ্রাফি কাণ্ডে মুখ খুললেন। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নীরবতা ভাঙলেন রাজ কুন্দ্রা। যিনি এতদিন একাধিক বিতর্কের পরেও চুপ ছিলেন। কিন্তু কেন চুপ ছিলেন তিনি?

তাঁর মতে, ‘নীরবতাই আনন্দ! কিছু বিষয়ে যখন পরিবার জড়িয়ে পড়ে, তখন আমি মনে করি, চুপ থাকায় শ্রেয়। কিন্তু তার মানে এ নয়, আমি কিছু লুকোচ্ছি। কারণ চুপ থাকলেই, লোকেরা মনে করে আমি কিছু লুকাচ্ছি। মানুষের সত্য উপলব্ধি করা উচিত।’ তবে সাক্ষাৎকার রাজ কুন্দ্রা তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমি পর্নোগ্রাফির কোনও প্রযোজনার সঙ্গে জড়িত ছিলাম না। আজ পর্যন্ত, আমি কোনও পর্নোগ্রাফির অংশ ছিলাম না, কোনও নীল সিনেমার প্রযোজনাও করিনি, পর্নোগ্রাফি কোনও ছবি বানাই নি। যখন আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এসেছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম। কোনও তথ্য প্রমাণ না থাকার কারণেই আমি জামিন পেয়েছিলাম। যে অ্যাপটিকে নিয়ে পর্নোগ্রাফির বিতর্ক উঠেছিল, সেটিতে আদতে পর্নোগ্রাফিক কোনও বিষয়বস্তু ছিলই না। আমি আমার ভাইয়ের কোম্পানিতে প্রযুক্তি পরিষেবা সরবরাহ করতাম। যেটি ব্রিটেনে প্রতিষ্ঠিত। সেখানেই আমরা একটি অ্যাপ চালু করেছিলাম, যেটিতে সাহসী জিনিসপত্র প্রদর্শন হত ঠিকই, কিন্তু সেটি ছিল শুধুমাত্র বয়স্ক দর্শকদের জন্য। এ-রেটেড ফিল্ম ছিল ওগুলি, যা মোটেও পর্নোগ্রাফিক ছিল না। এটি সম্পূর্ণরূপে একটি প্রযুক্তি প্রদানকারী। কোনও মেয়ে আমার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ তুলতে পারবে না। সে বলতে পারবে না যে, আমি রাজ কুন্দ্রার সঙ্গে দেখা করেছি এবং তাঁর কোনও সিনেমায় কাজ করেছি। এদিকে মিডিয়া বলছে রাজ কুন্দ্রা ১৩ টি পর্নোগ্রাফি অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন। আমি শুধুমাত্র সফ্টওয়্যার প্রযুক্তির সঙ্গে যুক্ত ছিলাম। তাই এই মামলার ৩ বছর পরেও আমি দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছি। যদি আমি দোষী হই, আমাকে অভিযুক্ত করুন, যদি আমি না হই তবে আমাকে অব্যাহতি দিন।”

২০২১ সালের জুলাই মাসে গ্রেফতারের প্রায় ৬৩ দিন জেলে কাটিয়েছিলেন রাজ কুন্দ্রা। সেই সময়কার অভিজ্ঞতা তিনি তাঁর তাঁর বায়োপিকের মাধ্যমে সামনে এনেছিলেন। তবে তাঁর বিশ্বাস, তিনি কোনও অন্যায় করেননি। তাই আইনী লড়াইয়ে তিনিই জিতবেন। তাঁর মতে, “৬৩ দিন জেলে কাটানোর পর, সত্যিই যদি আমার বিরুদ্ধে অভিযোগ থাকতো তাহলে আমি জামিন পেতাম না। আমি এর জন্য বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানাই। এটি আমার বিশ্বাসকে কিছুটা পুনরুদ্ধার করেছে। তবে আমার সুনাম এবং আমার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেই ক্ষতি কখনই পূরণ হবে না। আমরা যে সম্মান হারিয়েছি তা কখনই ফিরে আসবে না কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব।” এদিন তিনি সাক্ষাৎকারে আরও দাবি করেছিলেন যে, তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ ব্যবসায়িক শত্রুতার জন্যে গৃহীত হয়েছিল। তাঁর বিরুদ্ধে ব্যবসায়িক ষড়যন্ত্র করা হয়েছে। তিনি ইতিমধ্যেই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কে চিঠি পাঠিয়েছেন। যেখানে, তিনি তার খ্যাতি নষ্ট করার ষড়যন্ত্রের পিছনে যাঁরা রয়েছেন তাঁদের নাম রয়েছে।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে