বারাসত গভর্মেন্ট কলেজের সামনে এসএফআই ও তৃণমূলের হাতাহাতি থামাতে গিয়ে দাঁত ভাঙল পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি বারাসত: আরজি করের ঘটনার নির্যাতিতার বিচারের দাবিতে মঙ্গলবার এসএফআই মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটি মিছিলের আয়োজন করে।এই মিছিল বারাসত ইভিনিং কলেজ হয়ে বারাসত গভর্মেন্ট কলেজের (Barasat Goverment College)সামনে এসে উপস্থিত হয়। বাইরে থেকে তৃণমূল ছাত্র পরিষদ(TMCP) ও এস এফ আই(SFI) সমর্থকরা দু’পক্ষ মুখোমুখি হতেই স্লোগান পাল্টা স্লোগান দিতে শুরু করে। স্লোগান দিতে দিতে উত্তেজনা এতটাই চরমে ওঠে যে দুপক্ষের মধ্যে গেটের বাইরে এবং ভেতর থেকে হাতাহাতি শুরু হয়।

হাতাহাতি এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে ভেতর থেকে লাঠির আঘাতে আহত হন বারাসত থানায়(Barasat P.S.) কর্তব্যরত এক পুলিশ অফিসার। লাঠির আঘাত তার মাথা এবং মুখে লাগে। মারামারিতে পুলিশের দাঁত ভেঙে যায়। দুপক্ষকে কোনভাবে ধাক্কাধাক্কি দিয়ে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বারাসত থানা। এই ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা যায়।বিশাল পুলিশ বাহিনী এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এস এফ আই সমর্থকরা এরপর মিছিল নিয়ে ডি এম অফিসে জেলাশাসককে(DM) ডেপুটেশন দেন।

তিলত্তমা হত্যা কান্ডে কেন্দ্র ও রাজ্যের মধ্যে পরিকল্পিত বোঝাপড়া হয়েছে।এই অভিযোগে বাম ছাত্র সংগঠন আজ বিক্ষোভ মিছিল করে। আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি জামিন পাওয়ার পর ফের নতুন করে আন্দোলনে নেমেছেন বিরোধীরা। এদিকে,আরজি করের(R G Kar) ঘটনায় কেন জামিন পেল সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডল? তার জবাব চাইতে নাগরিক সমাজের স্বাস্থ্য ভবন অভিযান ছিল মঙ্গলবার।TICU, শ্রমজীবী সমন্বয়কমিটি সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে সল্টলেকের করুণাময়ীতে জমায়েত ছিল ।সেখান থেকেই মিছিল করে স্বাস্থ্য ভবন(Swasthyo Bhavan) অভিযান শুরু হয়। আরজি করের ঘটনায় সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল কেন জামিন পেল জবাব চেয়ে মঙ্গলবার এই স্বাস্থ্য ভবন অভিযান ছিল।জামায়েত হয় করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে। ছিল কড়া পুলিশি প্রহরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের