পৌষের শুরুতে উধাও শীত! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ক্যালেন্ডারে পাতায় পৌষ মাস আসতেই বঙ্গ থেকে উধাও শীতের দাপট। ডিসেম্বরের প্রথম দিকে ‘ডুমুরের ফুল’ শীতের কিছুটা হলেও দেখা পাওয়া গেলেও, মাঝ ডিসেম্বরে শীতের দাপট যেন নেই বললেই চলে। জানা গিয়েছে চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে। সেই সঙ্গে রাজ্যের ১১টি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও বাড়বে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাস্পের পরিমাণও বাড়তে পারে। জানা গিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে ৷ শুক্র ও শনিতে দক্ষিনবঙ্গের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা সহ বেশ কিছু জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে  শুক্র অথবা শনিবার ফের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের পূর্বাভাস, তার প্রভাব পড়তে পারে সংলগ্ন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সেই সঙ্গে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা নেই। 

আজ তথা বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। কলকাতার শীতে তাই সাময়িক ধাক্কা। দিন ও রাতের তাপমাত্রা আরও বেড়েছে। শহরে শীতের আমেজ ধীরে ধীরে কমবে। কলকাতাতে ১৬ ডিগ্রির ঘরে পারদ। আগামিকাল, বৃহস্পতিবার থেকে হাওয়া বদল। পূবালী হাওয়ায় ঢুকবে জলীয় বাষ্প। ফলে আগামিকাল আরও বাড়বে তাপমাত্রা।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ