নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ,মহিলাদের মারধর করে দাদাগিরির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: বনগাঁ পৌরসভার এক নির্দল কাউন্সিলর – এর বিরুদ্ধে মহিলার নির্ণেয়মান বাড়ি ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল।  মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার(Banga Municipality) ১৮ নম্বর ওয়ার্ডে । প্রহিত মহিলা শিপ্রা সর্দার এদিন বিকেলে বনগাঁ থানায় কাউন্সিলর সহ চারজনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ দায়ের করেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

বিজেপির অভিযোগ চিরঞ্জিত নির্দল থেকে ভোটে দাড়ালেও তিনি তৃণমূল সমর্থিত কাউন্সিলর।  তৃণমূলের বড় নেতাদের মদতেই এসব করে চলেছেন ।কাউন্সিলর প্রকাশ্যে কিছু না বললেও, অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন,যে জায়গায় মহিলা ঘর করছিলেন সেটা তার নিজের জায়গা নয়।  সেই জায়গায় এলাকার ছেলেমেয়েরা খেলাধুলা করে।  তার পাশেই ওই মহিলার জমি আছে | ওই মহিলা এই জমি দখল করার চেষ্টা করছিল ।এলাকার মহিলারা গিয়ে ঘর তৈরীর কাজে বাধা দিয়েছে । আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।

পুলিশ জানিয়েছে, শিপ্রা সরদারের বাড়ি সুভাষপল্লী(Subhaspally) এলাকায়। বনগাঁ শহরের পূর্বপাড়া হাজারী লাল স্কুলের কাছে তার জমি আছে ।শিপ্রা দেবী বলেন আমাদের নিজেদের জমিতে পাঁচিল দেওয়া ছিল।  আগেও কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস লোকজন নিয়ে এসে প্রাচীর ভেঙে দিয়েছিল।  এদিন সকালে আমরা টিনের ঘর তৈরি করছিলাম। তিনি সাঙ্গদের নিয়ে এসে সেই ঘরও ভেঙে দিয়েছে।  আমি ও আমার মা বাধা দিতে গেলে আমাদের মারধর করা হয় |কাউন্সিলর আমাদের কাছে ২ লক্ষ টাকাও দাবি করেছিলেন।  স্বামী-সন্তান নিয়ে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।  অভিযোগ অস্বীকার করে বনগাঁ পৌরসভার নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস(Councillor Chiranjit Biswas) বলেন, ওখানে বেআইনি নির্মাণ হচ্ছিল। যে জায়গায় নির্মাণ হচ্ছিল সেখানে ছোটরা খেলাধুলা করে। এলাকার মহিলারা প্রতিরোধ গড়ে তোলে।আমি স্পটে না থাকা সত্ত্বেও আমার নামে মিথ্যা অভিযোগ পুলিশে করেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের