হরিশ্চন্দ্রপুরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য,পাঁচিল গুড়িয়ে দিল চাষিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা ও হাবড়া: হরিশ্চন্দ্রপুরে আবার জমি মাফিয়াদের দৌরাত্ম্য। বৃহস্পতিবার জমি দখলকে ঘিরে তুমুল গন্ডগোল হরিশ্চন্দ্রপুরের(Harishchandrapur) মহেন্দ্রপুরে। জমিতে দেওয়া জমি মাফিয়াদের পাঁচিল গুড়িয়ে দিল চাষিরা। ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি দখলের অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুরের বেশ কয়েকজন শাসকদলের নেতার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহেন্দ্রপুর গ্রামের(Mahendrapur Village) বাসিন্দা চার ভাই ভরত চন্দ্র স্বর্নকার,সুধীর চন্দ্র স্বর্নকার,হরেণ চন্দ্র স্বর্নকার ও সুবোল স্বর্নকার ২ বিঘা জমি এবং দুই ভাই সন্তোষ দাস ও বিরেন দাস পনে দুই বিঘা জমি ১৯৭৮ সালে অনিবাস সরকারের কাছ থেকে জমি কিনেছে।

দীর্ঘ ৪৬ বছর বছর ধরে জমি চাষ করে আসছেন তারা বলে দাবি। রাজ্য সড়কের ধারে জমি হওয়ার কারণে অবিনাসের ছেলে ভুবেন চন্দ্র সরকারের ওয়ারিশ স্ত্রী পুতুল সরকার ও মেয়ে কনক সরকার সেই জমি হরিশ্চন্দ্রপুরের কিছু জমি মাফিয়াদের কাছে বিক্রি করেছে বলে দাবি। তিন মাস আগে ওই জমি মাফিয়ারা গায়ের জোরে দলবল নিয়ে এসে জমিতে পাঁচিল দিয়ে ঘিরে দেয় বলে অভিযোগ। এই নিয়ে চাঁচল মহকুমা আদালতে মামলা দায়ের করেন চাষিরা। বৃহস্পতিবার কিছু জমি মাফিয়ারা দলবল নিয়ে এসে জমি ট্রাক্টর দিয়ে চাষ করার চেষ্টা করছিল। এতে বাধা দিতে গিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল গন্ডগোল শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় উত্তেজনা রয়েছে। এদিকে, উত্তর চব্বিশ পরগনা জেলার যশোর রোডে দুর্ঘটনা মৃত এক ,আহত চার।অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে উল্টে গেল যাত্রীবাহী অটো। বুধবার দুপুরে হাবড়ায় যশোর রোডের(Jassore Road) চোংরা মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। অটোয় থাকা যার যাত্রী আহত হয়। হাবড়া হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে জয়ন্তী দেবনাথ নামে এক মহিলার মৃত্যু হয়। মাঝবয়সী মহিলার বাড়ি গোবরডাঙ্গার গণদ্বীপায়ন এলাকায়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। বাকিদের চিকিৎসা চলছে হাবড়া হাসপাতালে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের