বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ

ঘোষণা মেডিক্যাল বোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুস্থ আছেন মহারাজ। বৃহস্পতিবার হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে। বুধবার মহারাজের চিকিৎসায় গঠিত মেডিক্য়াল বোর্ড সাংবাদিকদের  এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

মেডিক্যাল বোর্ডের  বুধবারের দুপুরের বুলেটিনে বলা হয়েছে, জ্বর আসেনি। মহারাজকে দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন।  তবে সামান্য সর্দি থাকায় অস্বস্তি রয়েছে। কাশি না থাকায় সিটি না করা সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। মহারাজের রক্তচাপ স্বাভাবিক।   শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। খাওয়ার কোনও সমস্যা নেই। রাতে মহারাজের ভালো ঘুম হয়েছে বলে জানিয়েছে মেডিক্যাল বোর্ড।  

এ বছরের গোড়ার দিকে মহারাজ বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। পারিবারিক চিকিৎসকের পরামর্শে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকেরা স্টেন্ট বসানোর পরামর্শ দেন। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর তিনি বাড়ি ফেরেন।  সেই হাসপাতালেই মহারাজের করোনা চিকিৎসা চলছে। 

মহারাজের শরীর থেকে সংগৃহীত নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসতে আসতে বৃহস্পতিবার হয়ে যাবে। রিপোর্ট না আসা পর্যন্ত হাসপাতালেই থাকতে হবে মহারাজকে। 

তবে হাসপাতালে থাকলেও মাঠ ময়দানে নজর রয়েছে দাদার। ভারত-দক্ষি আফ্রিকা চলতি সিরিজের ব্যাপারেও খোঁজখবর নিয়েছেন। বোর্ডসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দ্বিতীয় টেস্ট চলাকালীন  মহারাজের দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় সেই সফর স্থগিত রাখতে হয়েছে। 

এদিকে মহারাজ করোনায় আক্রান্ত হওয়ায় পুরসভার তরফ থেকে তাঁর বাড়ি স্যানিটাইজ করা হয়েছে। বাড়ির প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার