মাথার উপর খসে পড়ছে চাঙড়, আতঙ্কে  প্রাণ হাতে নিয়ে বিদ্যালয়ে ক্লাস করছে শিশুরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জরাজীর্ণ অবস্থা বিদ্যালয়ের। মাথার উপর খসে পড়ছে চাঙড়। তবুও  প্রাণের ঝুঁকি নিয়ে সেখানে চলছে পড়াশোনা। এমনই ঘটনা ঘটছে পুরুলিয়ার মানবাজার ৩ নম্বর চক্রের পোলমী প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমানে সেই বিদ্যালয়ের অবস্থা খুবই ভয়াবহ। সেখানে  মিড ডে মিলের রান্নার ঘর ,  শৌচালয় থেকে শুরু করে শ্রেণীকক্ষের বেহাল অবস্থা ।

দীর্ঘ কয়েক বছর ধরেই জরাজীর্ণ অবস্থায়  রয়েছে ওই  বিদ্যালয়। তাই  স্কুল ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না কোন পড়ুয়াকে। কারণ, যেকোন সময়ে ভেঙে পড়তে পারে ওই বিদ্যালয়ের কোন অংশ ।  সেখানে বর্তমানে  ৮০ জন পড়ুয়া সহ ৩ জন শিক্ষক- শিক্ষিকা রয়েছেন। শীত-গ্রীষ্ম-বর্ষা– সব দিনই স্কুলের বারান্দাতেই চলে  পঠনপাঠন। একথায় বলা যায়, প্রাণ হাতে নিয়ে প্রতিদিন ওই বিদ্যালয়ে চলছে পড়াশোনা ।

এই পুরো  বিষয়টি নিয়ে  স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা শিক্ষা দফতরকে জানান হয়েছে বলে খবর। কিন্তু মেলেনি সুরাহা। সম্প্রতি ওই বিদ্যালয়ের অবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান অবর বিদ্যালয় পরিদর্শক নন্দদুলাল সিং। সেখানে গিয়ে তিনি জানান , এই পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যার সমাধান হয়ে যাবে। তবে কবে থেকে বিদ্যালয় মেরামতের কাজ শুরু হবে তা এখন জানা যায়নি ।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়