‘যথাযথ ব্যবস্থা নেব’, ‘খাদান’ মুক্তির আগে কাকে হুঁশিয়ারি দিলেন দেব?

সুপারস্টার আরও জানিয়েছেন, শুধু অগ্রিম বুকিং নয়, নির্দিষ্ট সংখ্যক শো পাওয়া নিয়েও সমস্যার সৃষ্টি হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রাত পোহালেই ৪ টে বাংলা সিনেমা রিলিজ। দেব-যীশু সেনগুপ্তের ‘খাদান’, রাজ-শুভশ্রীর ‘সন্তান’, ‘৫ নং স্বপ্নময় সেন’ এবং স্বস্তিকা দত্ত, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্বর ‘চালচিত্র’। চারটে ছবিই বড়মাপের চলচ্চিত্র। ‘খাদান’ ছবিতে দেবের অ্যাকশন অবতার দেখার জন্যে অপেক্ষায় রয়েছেন ভক্তরা। কিন্তু অন্য ভাষার সিনেমার গুঁতোয় হলে শো পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে বাংলা ছবিগুলির। আসলে গোটা বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘পুষ্পা ২’, ইতিমধ্যেই ছবিটি ৯৯৬ কোটি টাকা আয় করে ফেলেছে দেশজুড়ে। অন্যদিকে বিশ্বব্যাপী ছবির আয় দাঁড়িয়েছে ১,৫০০ কোটি টাকা। এদিকে ‘খাদান’ ছবির অগ্রিম বুকিংও শুরু হয়ে গিয়েছে। আর তাতেই চমক! ২৪ ঘণ্টার মধ্যেই খাদান ছবির টিকিট বুকিং ২ সপ্তাহ ধরে চলা ‘পুষ্পা 2’ কে হার মানিয়ে দিয়েছে। আসলে বাঙালি আগে বাংলার তারকাদেরই চায়, সেটাই বোঝা যাচ্ছে। বুক মাই শোতে ‘খাদান’-এর অগ্রিম টিকিট বিক্রি মোটামুটি সব রেকর্ড ভেঙে দিয়েছে। সঙ্গে টের পাওয়া যাচ্ছে দেব-যিশু ভক্তদের উন্মাদনা।

হইহই করে বিক্রি হচ্ছে ছবির টিকিট। আর অনুরাগীদের এই উন্মাদনা হলেও দেখা যাবে বলে বিশ্বাস দেবের। আসলে মুক্তির ৪৮ ঘন্টা আগে ‘খাদান’-এর টিকিট চালু করার ঘোষণা দিয়েছিলেন দেব। কিন্তু সময়মতো অগ্রিম বুকিং শুরু করতে না পারায় বুধবার বেজায় চটে গিয়েছিলেন দেব (Actor Producer Dev)। এর জন্যে তিনি অন্যান্য ভাষার ছবির ডিস্ট্রিবিউশনকেই দায়ী করেছেন। এ প্রসঙ্গে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) টলিউড সুপারস্টার তাঁর এক্স হ্যান্ডেলে লম্বা পোস্ট করে লিখলেন, “‘খাদান’-এর অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেষমুহূর্ত পর্যন্ত লড়ে যাচ্ছি। বাংলার প্রেক্ষাগৃহগুলিতে অন্য ভাষার সিনেমার ডিস্ট্রিবিউশনই এর জন্য দায়ী।” সুপারস্টার আরও জানিয়েছেন, শুধু অগ্রিম বুকিং নয়, নির্দিষ্ট সংখ্যক শো পাওয়া নিয়েও সমস্যার সৃষ্টি হচ্ছে। একই দিনে একাধিক ছবির মুক্তির কারণে অভিনেতা-প্রযোজক লড়াই চালিয়ে যাচ্ছেন। আর তাতেই বেশ অসন্তুষ্ট দেব, হল মালিক এবং পরিবেশকরাও সহযোগিতা করছে না, তাঁর পোস্টে ক্ষোভের আঁচই পাওয়া গেল। তবে খাদানের অ্যাডভান্স বুকিংয়ে সিনেদর্শকদের উত্তেজনা দেখে দেব মুগ্ধ।

কিন্তু হল পাওয়া নিয়ে আপাতত এখনও অসন্তুষ্ট দেব। সঙ্গে কাছের সিনেমা হলে ‘খাদান’ দেখতে না পেলে অনুরাগীরা কী করবেন, তা জানিয়ে দিলেন দেব। এদিন ফেসবুক পোস্টে সুপারস্টার প্রযোজক তথা অভিনেতা আরও লিখেছেন, “‘খাদান’ আগামীকাল মুক্তির জন্য প্রস্তুত। যদি আপনাদের কাছের সিনেমা হলে এই ছবিটি না এসে থাকে, তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরাই যথাযথ ব্যবস্থা নেব।” উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে সবকটা প্রেক্ষাগৃহেই ‘খাদান’ একটি বা দুটি করে শো পেয়েছে। তবে এই ছবির মাধ্যমেই বাংলার কমার্শিয়াল ছবির বাজার পুনরুদ্ধার করার চেষ্টা করছেন সুপারস্টার।

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?