রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: পেটের দায়ে গ্রাম ছেড়ে কলকাতায় কাজ করতে গিয়েছিলেন। পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দেওয়ার স্বপ্ন ছিল চোখে। কিন্তু কাজের জায়গাতেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউন ভেঙে পড়ার ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার চর শম্ভুনগর চৌধুরীপাড়া এলাকার দুই বাসিন্দা। একই এলাকার আরও দু’জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পৌঁছতেই এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে খবর, জীবিকার সন্ধানে ওই গ্রাম থেকে ছয় থেকে সাত জন শ্রমিক ঠিকাদারের মাধ্যমে কলকাতার নির্মাণকাজে যোগ দিয়েছিলেন। বুধবার (২৪ জুন) দুপুরে আচমকাই নির্মীয়মাণ ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু শ্রমিক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চর শম্ভুনগর চৌধুরীপাড়া এলাকার অন্তত চারজন শ্রমিক ওই দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন। তাঁদের মধ্যে চন্দ্রমা চৌধুরী (৬০) এবং রাহুল চৌধুরী (১৭)-এর মৃত্যু হয়েছে। প্রথমে আহত হওয়ার খবর এলেও পরে রাতে তাঁদের মৃত্যুর খবর গ্রামে পৌঁছায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয়দের দাবি, দুই পরিবারই আর্থিকভাবে অত্যন্ত দুর্বল। মৃতদের অনেকেই ছিলেন পরিবারের প্রধান উপার্জনকারী। সংসারের হাল ধরতে এবং পরিবারের মুখে খাবার তুলে দিতে তাঁরা গ্রাম ছেড়ে শহরে কাজ করতে গিয়েছিলেন।

আরও পড়ুন: তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

এলাকাবাসীর বক্তব্য, এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে প্রশাসনের দাঁড়ানো উচিত। মৃতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদি সহায়তার দাবি তুলেছেন স্থানীয়রা।দুর্ঘটনার খবর পাওয়ার পরই গ্রাম থেকে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ