তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। গতকাল, বুধবার সন্ধ্যায় এসএসকেএমে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন পাঁচজনের মৃত্যু হয়েছে। কিন্তু আজ, বৃহস্পতিবার সকালে চারজন ও দুপুরে আরও দুজনের মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। যার ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। কলকাতা পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। এখনও পর্যন্ত ৩০ জন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। উদ্ধারকাজ চলছে। অক্লান্ত পরিশ্রম করে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও এনডিআরএফ। তারাতলায় যেখানে নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়েছে সেখানেই একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে ভারতীয় সেনা। ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় যাদের উদ্ধার করা হচ্ছে, তাদের সেই অস্থায়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে পাঠানো হচ্ছে এসএসকেএমে।

আরও পডুন: তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

আজ, বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধারকাজ আরও জোরকদমে চলছে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ভারতীয় সেনা। ধ্বংসস্তূপের ভিতরে বিশেষ ক্যামেরা পাঠিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ক্য়ামেরা থেকে ছবি নিয়ে ল্যাপটপে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই ছবি দেখেই চিহ্নিত করা হচ্ছে কোথায় কোথায় আটকে রয়েছেন শ্রমিকরা। যে জায়গাগুলিতে জীবিত কারও উপস্থিতির সম্ভাবনা দেখা যাচ্ছে, সেগুলিকেই চিহ্নিত করে সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনা নিয়ে আজ, বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই ক্ষতিপূরণ সহ একাধিক বিষয়ে ঘোষণা করবেন তিনি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের