‘ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত’, আমেরিকাকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ পুতিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার আমেরিকার সঙ্গে ক্ষেপনাস্ত্র লড়াইয়ে করতে প্রস্তুত রাশিয়া। আমেরিকার সঙ্গে লড়াইয়ে পিছিয়ে থাকবে না তাঁরা। সোজাসুজি আমেরিকাকে হুমকি দিল পুতিন। একইসঙ্গে তিনি আরও জানান, রাশিয়ার নতুন ওরেশনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই পরাস্ত করবে।

রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর প্রসঙ্গে পুতিন আরও জানান, পশ্চিমাদের দাঁতভাঙা জবাব দিতে রাশিয়াকে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে হবে। যাতে সহজেই প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। এই ধরনের পরীক্ষার জন্য তাঁরা প্রস্তুত বলে জানান তিনি। একইসঙ্গে তিনি আরও জানান, আমেরিকার হবু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান।

গত মাসে রাশিয়ার পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনা হয়। নতুন নীতিতে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়, যাতে রাশিয়ায় পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে হবে। নতুন এই নীতি অনুযায়ী, পরমাণবিক অস্ত্র নেই এমন কোনো দেশ যদি পরমাণবিক ক্ষমতাধর অন্য রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায়, তবে এই হামলার জন্য সমান দায়ী থাকবে ওই সহযোগী মিত্র রাষ্ট্রও। এমতাবস্থায় শেষ বার্ষিক সংবাদ সম্মলনে এসে বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর)প্রশ্নের মুখে পড়েন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই প্রসঙ্গে পুতিনের কাছে জানতে চাওয়া হয়, পশ্চিমাদের কাছ থেকে এই ধরনের কোনো ইঙ্গিত পাওয়া গেছে কি না। জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, তাঁদের জিজ্ঞাসা করুন। নীতিতে পরিবর্তন আনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুতিন বলেন, নতুন নতুন সামরিক হামলার হুমকি আসছে। আর তাই ক্ষেপণাস্ত্ররোধী ব্যবস্থাও তৈরি হচ্ছে।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক