ফারাক্কার জাফরগঞ্জে গঙ্গার ধার থেকে উদ্ধার শতাধিক আধার কার্ড, ব্যাপক শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ ও ডোমজুড়: ফারাক্কার জাফরগঞ্জে গঙ্গার ধারে পরে রয়েছে কয়েক শতাধিক আধার কার্ড। ব্যাপক শোরগোল ।ফারাক্কার জাফরগঞ্জ(Jafarganj ) এলাকায় গঙ্গার ঘাটে পড়ে রয়েছে কয়েক শতাধিক আধার কার্ড। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতেই ব্যাপক হইচই সৃষ্টি হয় এলাকা জুড়ে। অরিজিনাল আধার কার্ড কিভাবে গঙ্গার ধারে পড়ে থাকতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সাধারণ মানুষ মাসের পর মাস সহজে আধার কার্ড করতে পান না। আধার কার্ড(Adhar Card) করা থাকলেও আবার পোস্ট অফিসে মাসের পর মাস পড়ে থাকে। এর মধ্যেই কোন যুক্তিতে গঙ্গার ধারে আধার কার্ড পড়ে রয়েছে।

বিষয়টি নিয়ে পুলিশকে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আমজনতা। আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এদিকে,এবার জাল আধার কার্ড তৈরিতে অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। জানা গিয়েছে ঘটনাটি ডোমজুড় থানার(Domjur P.S.) বেগড়ী গ্রাম পঞ্চায়েতের ‌জানা গিয়েছে বেগড়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য সেখ রবিয়াল দীর্ঘদিন ধরেই এই ধরনের কাজ করতো।

স্থানীয় কয়েকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশবৃহস্পতিবার রাতে কেশবপুর দক্ষিণ মাঠ এলাকার বাসিন্দা ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে হানা দেয় এবং বেশ কিছু জাল নথি ও ল্যাপটপ, স্ক্যানার বাজেয়াপ্ত করে। অভিযুক্ত জাল জন্ম সার্টিফিকেট ও করত বলে জানা গিয়েছে। উল্লেখ্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এ দেশে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে যখন উদ্বেগ বাড়ছে তখন এই ধরনের ঘটনা মাথা ব্যথার কারন প্রশাসনের।এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য