প্রকাশ্য দিবালোকে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: প্রকাশ্য দিবালোকে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। লাঠি বাঁশ নিয়ে একে অপরকে আক্রমণ।কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। এমনকি মহিলাদের চাষের জমিতে ফেলে মার। কাঠগড়ায় জমি মাফিয়ারা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) ১ নং ব্লকের মহেন্দ্রপুর এলাকার ঘটনা। সমগ্র ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জানা গেছে, এই এলাকায় রাজ্য সড়কের ধারে রয়েছে চার বিঘা জমি।

যে জমি স্থানীয় কিছু বাসিন্দা ১৯৭৮ সালে অবিনাশ দাসের কাছ থেকে কিনেছিলেন। সেখানে তারা দীর্ঘদিন চাষ করছেন। কিন্তু অভিযোগ এই অবিনাশ দাসের বৌমা সেই জমি অন্যায্য ভাবে কিছু জমির মাফিয়ার কাছে বিক্রি করে। তারা প্রাচীর দিয়ে দখল করার চেষ্টা করে। এদিন তারা সেখানে চাষ করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। তারপরেই কার্যত রনক্ষত্র হয়ে উঠে পরিস্থিতি।আহতরা এই মুহূর্তে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

তাদের মধ্যে একজনকে মালদা মেডিকেল কলেজের(Malda Medical College) রেফার করা হয়েছে। আক্রান্তরা জানিয়েছেন যারা মারধর করেছে তারা তৃণমূলের পদাধিকারী। যেখানে রয়েছেন যুব তৃণমূল নেতা পূজন দাস, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস, স্থানীয় তৃণমূল নেতা রমেশ গুপ্তা। যারা মহিলাকেও রেয়াত করেননি। রীতিমতো মাটিতে ফেলে মারধর করা হয়েছে।ছিড়ে দেওয়া হয়েছে পরনের পোশাক। আরো ভয়ংকর অভিযোগ হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) পুলিশ তারপরও কোনরকম পদক্ষেপ নেয়নি।

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর