চোট সারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই সাক্ষাৎকারে বিশ্বকাপ ফুটবল খেলার ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। এবার নিজের মুখেই ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল খেলার কথা জানালেন এই  ব্রাজিল তারকা। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগেও এই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ার পর ভাবনায় বদল আসে। এরপর থেকে চোটের কারণে দীর্ঘদিন বাইরেই থাকতে হয়েছে এই খেলোয়াড়কে। তবে সম্প্রতি আবার বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করলেন এই ফুটবল তারকা।

বিগত কিছু দিন আগে এক ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানান, ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্নক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো—ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’ এরপর ২০২৬ –র বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন,  ‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’

উল্লেখ্য, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলা নেইমারের ক্যারিয়ার বেশ চোটপ্রবণ। তাঁর সর্বশেষ বড় চোট গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। বাঁ হাঁটুতে এসিএল চোটের পাশাপাশি মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন। এক বছর পর এ বছর অক্টোবরে আল হিলালের হয়ে মাঠে ফেরেন। তবে গত মাসে পাওয়া চোটে আবারও এক মাসের জন্য ছিটকে পড়েন। জাতীয় দল ব্রাজিলের জার্সিতেও এখনো ফেরা হয়নি। অন্যদিকে নেইমার এমন সময়ে কথাটা বলেছেন যখন সর্বশেষ ১৪ ম্যাচে জাতীয় দলের হয়ে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি। এই পরিস্থিতিতে এমন ইচ্ছাপ্রকাশে ফুটবল জগতে শুরু হয়েছে তুমুল আলোচনা।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার