তমলুকে সদ্যজাত মৃত শিশু কন্যার দেহ ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: সদ্যোজাত মৃত শিশু কন্যার দেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।একাধিকবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ভ্রুণ হত্যা বন্ধ করার জন্য সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয়। কিন্তু তাতেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষেরা। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার(Tamluk P.S.) চাপ বসান গ্রামের দাসপাড়া এলাকায় একটি পুকুরে অস্বাভাবিক কিছু ভাসতে দেখে বাঁশ দিয়ে উপরে তুলে আনলে দেখা যায় একটি মৃত শিশু কন্যার দেহ।

এরপরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় তমলুক থানায়। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে(Tamrolipto Goverment Hospital)। কিন্তু এত গ্রামের ভেতরে এই পুকুরে কোথা থেকে এল এই মৃত শিশুর দেহ উত্তর দিতে পারছেন না এলাকার বাসিন্দারা।

আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তাই পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নজর রাখা হবে এবং স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে সঠিক তদন্ত হয়, এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির ভূমিক কর্মাধ্যক্ষ প্রদ্যুত মাঝি। সমাজে কন্যা শিশু ভ্রূণ হত্যা রোধে প্রতিনিয়ত চালানো হচ্ছে প্রচার। কিন্তু তারপরেও এই ধরনের সামাজিক অপরাধের ঘটনা বন্ধ হচ্ছে না। গ্রামের প্রত্যন্ত পুকুরে কন্যা সন্তান এর সদ্যোজাত ও দেহ ফেলে দেওয়ার ঘটনায় তাই বিস্মিত গ্রামবাসীরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের