আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনা নয়, জলাতঙ্কের টিকা দিলেন স্বাস্থ্যকর্মী! পরে সাসপেন্ড

 

নিজস্ব প্রতিনিধি: করোনার হাত থেকে বাঁচার জন্য টিকাকরণ হল মূল হাতিয়ার। টিকার উপর ভরসা করেই করোনার সঙ্গে লড়াই চলছে সাধারণ মানুষদের। কিন্তু সেই টিকাকরণের ক্ষেত্রে ভুলভ্রান্তির ঘটনায় জেরবার চিকিৎসা ব্যবস্থা। আর সেইরকমই এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। এক ব্যক্তিকে করোনার টিকা দেওয়ার জায়গায় র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। থানে পুরসভার তরফে জানানো হয়েছে, গত সোমবার কালওয়ার ব্যক্তি রাজকুমার যাদব এক স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিল করোনার টিকা নিতে। সেই সময় এক স্বাস্থ্যকর্মী তাঁকে কুকুর কামড়ানোর অর্থাৎ জলাতঙ্ক প্রতিরোধের প্রতিষেধক দিয়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় প্রশাসনের তরফে বরখাস্ত করা হয়েছে ওই স্বাস্থ্যকর্মীকে।

প্রাথমিক ভাবে ব্যক্তিটি বুঝতে না পারলেও স্বাস্থ্যকর্মীটি নিজের ভুল বুঝতে পারেন। আর সেই কারণেই র‍্যাবসি ভ্যাকসিন পাওয়া ব্যক্তিটিকে সত্যিটা জানান। আর তারপরেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন রাজকুমার যাদব। তিনি সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর নামে পুরসভায় অভিযোগ জানায়। আর এই অভিযোগের ভিত্তিতেই বরখাস্ত করা হয় স্বাস্থ্যকর্মীটিকে। পুরসভার তরফে জানানো হয়েছে, ব্যক্তিটি সুস্থ রয়েছেন। শুধু আতঙ্কিত হয়ে সাময়িক অসুস্থ হয়ে পড়েছিলেন। থানে পুরসভার এক উচ্চপদস্থ আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘গত সোমবার রাজকুমার যাদব নামের এক ব্যক্তি কালওয়া পূর্বের এক স্বাস্থ্যকেন্দ্রে যান। কোভিশিল্ড দেওয়া হচ্ছে কিনা খোঁজ নেন। স্বাস্থ্যকেন্দ্রে থাকা কর্তৃপক্ষরা জানান, পাওয়া যাবে। তখনই কোভিশিল্ড-এর টিকার কূপন দেওয়া হয় ও তাঁকে অপেক্ষা করতে হয়। কিন্তু ব্যক্তিটি ঠিক কীসের টিকা নিতে এসেছেন কূপন না দেখেই জলাতঙ্কের প্রতিষেধক দিয়ে দেওয়া হয়।’

নার্স ও স্বাস্থ্যকর্মী দু’জনকেই বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। টিকা প্রাপক ব্যক্তিটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ধর্ষণের পর নৃশংসভাবে খুন ৪ বছরের শিশুকে, গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ