টি-২০ বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা হল না কোনও ভারতীয়র

বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের তালিকায় নাম রবিচন্দন অশ্বীনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কে পাবেন টি-২০ বর্ষসেরা ক্রিকেটারের মুকুট?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আপাতত চারজনকে বাছাই করা হয়েছে। তালিকায় জায়গায় হয়নি বিরাট বাহিনীর একজনেরও।চূড়ান্ত তালিকায়  প্রতিবেশী দেশ পাকিস্তানের এক ক্রিকেটারের জায়গা হয়েছে।এই চার ক্রিকেটার কোন কোন দেশের, সেটাও একবার জানিয়ে দেওয়া যাক। এই চার ক্রিকেটার যথাক্রমে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের।

এবার চার ক্রিকেটারের নাম ঘোষণা করা যাক।

ইংল্যান্ড থেকে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে জোশ বাটলরের। শ্রীলঙ্কা থেকে বর্ষসেরা তালিকায় নাম উঠেছে ওয়াদিন্দু হাসারঙ্গের। অস্ট্রেলিয়ার মিসেল মার্শ এবং পাকিস্তানের মহম্মদ রিজওয়ান নাম উঠেছে তালিকায়।

চলতি বছর ২২ গজে মহম্মদ রিজওয়ানের অনেকটাই ভালো কেটেছে বলা যেতে পারে। এখনও পর্যন্ত রিজওয়ান ২৯টি ম্যাচ খেলেছেন। মোট রান ১৩২৬। গড় রান ৭০-য়ের বেশি।

পিছিয়ে নেই ওয়াদিন্দুও। ২০ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৩৬ উইকেট। বলেও যেমন সফল, সফল ব্যাটিংয়েও।

মিডিয়ার সব আলো শুষে নেওয়ার দৌড়ে এগিয়ে মিসেল মার্শ। টি-২০ বিশ্বকাপ ফাইনাল ম্যাচে বলা যেতে পারে অস্ট্রেলিয়াকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেন মার্শ। চলতি বছরে মার্শের মোট রান ৬২৭। সংগ্রহে রয়েছে আটটি উইকেট।

ঠিক মার্শের পাশেই রয়েছন যোশ বাটলার। চলতি বছরে তাঁর মোট রান ৫৮৯। ভারতের শান্তি বলতে বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের তালিকায় নাম উঠেছে রবিচন্দন অশ্বীনের।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার