বড়দিনের রাতে বন্ধ থাকবে একাধিক রাস্তা, কোন পথে হবে যাতায়াত? জানাল লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি:- রাত পোহালেই বড়দিন। খুশির আমেজে গা ভাসাবে শহরবাসী। গোটা চত্বর সেজে উঠবে আলোর রসনায়। এই পরিস্থিতিতে শহর জুড়ে অপ্রতিকর ঘটনা এড়াতে কড়া হাতে হাল ধরতে তৎপর লালবাজার। সেই সঙ্গে যানজট এড়ানোর দিকে নজর রাখতে চাই পুলিশ। তাই কোন রুট বন্ধ থাকবে  এবং কোন রুটে যানবাহন চলাচল করা যাবে, সেই নিয়ে এক তালিকা সামনে আনল লালবাজার। দেখে নেওয়া যাক সেই তালিকা।

কোন পথে বন্ধ থাকবে যান চলাচল?

লালবাজার সূত্রে খবর, জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্কস্ট্রিট-সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বড়দিনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৪ টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত। এছাড়াও বড়দিনে বিকেল ৪টে থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সেখানে কোনওরকম যান চলাচল করবে না ওই রাস্তা দিয়ে ৷ পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত একই বিজ্ঞপ্তি জারি থাকবে বলে জানা গিয়েছে ।

কোন পথে হবে যান চলাচল?

লালবাজার সূত্রে খবর, একাধিক রাস্তা বন্ধ থাকার জন্য ঘুরপথে হবে যান চলাচল। মেয়ো রোড ও জওহরলাল রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিদওয়াই স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে । লালবাজারের পক্ষ থকে জানা গিয়েছে, জওহরলাল নেহেরু রোডে দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে অথবা মেয়ো রোডে দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার গাড়ি অন্যান্য রুট দিয়ে ঘোরানো হবে।

লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, যান চলাচল সহ বড়দিনের রাতে শহরবাসির সুরক্ষার কথা চিন্তা করে ট্রাফিক বিভাগের পাশাপাশি বড়দিনের রাতে রাস্তায় থাকবেন খোদ কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। রাতে প্রায় দেড় হাজার পুলিশ কর্মীরা উপস্থিত থাকবেন। গোটা পার্কস্ট্রিট জুড়ে প্রায় সাতটি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, সারমেয় বাহিনী। এছাড়াও বড়দিনের রাতে ও দুপুরে শহরের একাধিক পার্ক এবং রেস্তরাঁর সামনে কর্তব্যরত অবস্থায় থাকবে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী বা প্রমীলা বাহিনী ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে