রেশনে কারচুপি রুখতে গ্রাহকদের মোবাইল নম্বর নথিভুক্তের উদ্যোগ খাদ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি :– রাজ্যের বুকে এখনও রেশন দুর্নীতির মামলা চলছে। মামলার কিনারা করতে একাধিক বার একাধিক জায়গায় হানা দিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।এই আবহে রেশনে কারচুপি রুখতে এবার শক্ত হাতে হাল ধরতে চায় খাদ্যদফতর। উপভোক্তাদের নাড়ি নক্ষত্র জানতে মোবাইল নম্বর নিতে উদ্যোগী দফতর। সম্প্রতি উপভোক্তাদের মোবাইল নম্বর নথিভুক্ত করতে চেয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে খাদ্য দফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসেম্বর মাসের প্রথম ১৫ দিনে আগের মতোই রেশন গ্রাহকরা খাদ্য সংগ্রহ করতে পারবেন। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ থেকে মোবাইল নম্বর নথিভুক্ত না-থাকলে তা করতে হবে  হবে গ্রাহকদের। অনেক রেশন গ্রাহকের মোবা‌ইল নম্বর না-থাকার জন্য এবং মাসের শুরুতে রেশন দোকানে ভিড় থাকার ফলে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। ডিসেম্বরের পর থেকে কী হবে, সেই ব্যাপারে  ওই নির্দেশিকায় কিছু বলা হয়নি। 

খাদ্য দফতর আরও জানিয়েছে, বিগত কিছুদিন ধরেই গ্রাহকদের মোবাইল নম্বর অনলাইনে ও অফলাইনে সংযুক্তিকরণের ব্যবস্থা করেছে খাদ্য দফতর। কিন্তু তারপরও দেখা যাচ্ছে, মোট ২ কোটি ৯ লক্ষ পরিবার গ্রাহক হিসেবে থাকলেও ১ কোটি ৩২ লক্ষ পরিবার মোবাইল নম্বর নথিভুক্ত করেছে। এই কারণে রেশন কারচুপির সন্দেহ দানা বেঁধেছে দফতরের মনে। তাই স্বচ্ছতা আনতে এই ভাবনা নিয়েছে দফতর। জানা গিয়েছে, রেশন গ্রাহকদের নথিভুক্ত মোবাইল নম্বরে নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাবে খাদ্য দফতর। কী পরিমাণ খাদ্য সামগ্রী গ্রাহকের প্রাপ্য এবং বাস্তবে কতটা তিনি পেয়েছেন তা জানানো হবে ওই নম্বরেই।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক