আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেল সেনার গাড়ি, নিহত ৫ জওয়ান

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরে ভয়াবহ  দুর্ঘটনা।  মঙ্গলবার সীমান্ত জেলা পুঞ্চের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০  ফুট  গভীর খাদে পড়ল সেনাবাহিনীর  গাড়ি। আর তাতেই এখন পর্যন্ত ৫ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে গুরুতর জখম হয়েছেন আরও ৮ সেনা জওয়ান। আহতদের উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

জানা গিয়েছে, মেনধর সেক্টরের বালনোই বলে এক জায়গায় এই ঘটনা ঘটেছে । এলাকাটি নিয়ন্ত্রণরেখার খুব কাছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে কতজন জওয়ান ছিলেন তা এখন জানা যায়নি । এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ আজ বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ  রাঠা লাইট ইনফ্যান্ট্রির কাছে  একটি সেনা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।  আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাতে ৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে ।‘ ইতিমধ্যেই এদিনের মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনা বাহিনী। হোয়াইট নাইট কর্পসের তরফে ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) পোস্ট করে  জানান হয়েছে, ‘সেনা জওয়ানরা  বিশেষ দায়িত্ব  পালন করতে যাওয়ার পথে আচমকাই তাদের গাড়ি খাদে পড়ে যায়। এই ঘটনায় ৫ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। তাদের অকাল প্রয়াণে আমরা শোকাহত।  আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । চলছে চিকিৎসা।’ 

উল্লেখ্য, জম্মু- কাশ্মীরে এই ঘটনা প্রথম নয়।  গত ৪ নভেম্বর মাসে  জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। খাদে পড়ে গিয়েছিল সেনা জওয়ানদের গাড়ি । তাতে  এক সেনা জওয়ান নিহত এবং  অপর একজন আহত হয়েছিলেন । পাশাপাশি  গত ২ নভেম্বর জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় পাহাড়ি রাস্তা থেকে গাড়ি পড়ে যায় গভীর খাদে। আর তাতে  এক মহিলা ও তাঁর ১০ মাসের ছেলে-সহ তিনজনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের জম্মু – কাশ্মীরে  ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি ।

 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ