মুর্শিদাবাদ, মালদা আর রাজারহাটে বাংলাদেশি জঙ্গিদের বড় ডেরা,গোয়েন্দা রিপোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ, মালদা আর রাজারহাটে বাংলাদেশি জঙ্গিদের বড় ডেরা। গোয়েন্দা রিপোর্ট। ঘুম উড়েছে প্রশাসনের। ইতিমধ্যে কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে(Caning)। মুর্শিদাবাদ এলাকা থেকেও ধরা পড়েছে জঙ্গি ও একাধিক জাল পাসপোর্ট এবং আধার কার্ড তৈরি করার চক্র। হাওড়াতে ধরা পড়েছে বৈদেশিক পরিচয় পত্র তৈরি করে দেওয়ার জাল চক্র। এদিকে মুর্শিদাবাদ জেলা থেকে যে জঙ্গি ধরা পড়েছে তাকে জেরা করে বিস্ফোরক তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। তাকে মূলত পাঠানো হয়েছিল জঙ্গিদের স্লিপার সেল তৈরি করার জন্য। মালদা , মুর্শিদাবাদ এলাকায় বিভিন্ন জায়গায় জমি কিনে অথবা বাড়ি ভাড়া নিয়ে জঙ্গিরা ডেরা বেঁধেছে। রাজারহাট(Rajarhat) এলাকায় বাংলাদেশী জঙ্গিদের একাধিক আস্তানা গড়ে উঠেছে। কলকাতা বিমানবন্দরের সন্নিকট এবং ঢাকা – সল্টলেক বাস রুটের অন্তর্ভুক্তি এলাকা উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাট বাংলাদেশী জঙ্গিদের আস্তানা গড়ার মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। সীমান্ত পেরিয়ে চিকিৎসার অছিলায় অথবা চোরাপথে বাংলাদেশ থেকে বসিরহাট , ও গেদে এবং পেট্রাপোল সীমান্ত থেকে একাধিক বাংলাদেশী ঢুকে পড়েছেন রাজারহাট – নিউটাউন ,মধ্যমগ্রাম ও এয়ারপোর্ট সংলগ্ন ঘিঞ্জি এলাকায়।

যা কিনা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। কারণ এদের মধ্যে অনেকের কাছেই বৈধ কাগজপত্র রয়েছে কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,লালগোলায় গ্রেপ্তার হয় এক বাংলাদেশী।ধৃতের নাম সোহেল রানা।তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী।সোমবার লালগোলা স্টেশন(Lalgola Station) সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে লালগোলা থানার পুলিশ।সে দীর্ঘদিন ধরে ভারতে যাতায়াত করছিল এবং নকল আধার কার্ড বানিয়েছিল।সূত্রের খবর,সোহেল রানার আধার কার্ডে তার বাবা ও মায়ের নামের জায়গায়, লালগোলা থানার(Lalgola P.S.) আটরশিয়ার বাসিন্দা নিজের পিসেমশাই আব্দুল রশিদ ও পিসি সেফালি বিবির নাম নথিভুক্ত করেছিল।

অথচ তার আসল বাবা ও মায়ের নাম সাইফুল ইসলাম ও জুলেখা বিবি।তাদের বাড়ি বাংলাদেশে।এছাড়াও সোহেল রানা প্রায় সাত বছর আগে ভারতে তারা পিসির মেয়ে সেলিনা খাতুনকে বিয়ে করে।সোহেল রানা চেন্নাই সহ বিভিন্ন যায়গায় শ্রমিকের কাজ করত।কিন্তু সোহেল রানা ইদানিং আধার কার্ডে তার ঠিকানা পরিবর্তন করেছিল এবং সেই ঠিকানা চেন্নাইয়ের(Chennai) পরিবর্তে লালগোলা করেছিল।পুলিশ তদন্ত নেমে বেআইনিভাবে আধার কার্ডের(Adhar Card) ঠিকানা পরিবর্তন করে দেওয়ার অভিযোগে লালগোলার বালিগ্রাম থেকে অলিউল আলম নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে।এছাড়াও বাংলাদেশ থেকে ভারতে আসতে সাহায্য করার জন্য জলঙ্গি থানার(Jalangi P.S.) দয়ারামপুর থেকে সাহারুল মোল্লা নামে একজন দালালকে(Broker) গ্রেপ্তার করেছে।

একজন বাংলাদেশী সহ মোট তিনজন ধৃত ব্যক্তিকে মঙ্গলবার পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে(Lalbag Court) পাঠায় লালগোলা থানার পুলিশ। এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বিধান নগর কমিশনারের অন্তর্গত বাগুইআটি থানা এলাকার জগতপুর বাজার সংলগ্ন এলাকায় দুটি আঁধার কার্ড(Adhar Card) ও ভোটার কার্ড(Voter Card) সংশোধন কেন্দ্র থেকে নকল পরিচয় পত্র তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই দুটি কেন্দ্র বিধাননগর কর্পোরেশনের ২০ ও ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এর মধ্যে একটি সংশোধন কেন্দ্র পরিচালনা করে অনির্বাণ নামে এক বাংলাদেশী যুবক। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি মুজাহিদ্দিনের সদস্য জাভেদ মুন্সির জবানবন্দি থেকেও উঠে এসেছে বিস্ফোরক নানা তথ্য। অন্যদিকে,বুধবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে(Duttapukur) অভিযান চালিয়ে মোক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃত ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিলেন।বুধবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ধৃতের বাড়ি থেকে প্রচুর প্যান কার্ড ও ডেবিট কার্ড উদ্ধার হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে জাল নথি তৈরির অভিযোগে চুঁচুড়া(Chuchura) থেকে গ্রেফতার হয়েছিলেন মোক্তার। তারপর কয়েকমাস জেলবন্দি ছিলেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর সে ফের পুরনো কারবার শুরু করেছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের