চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মাঠের লড়াই মাঠেই থাকা উচিত’, বিরাট’কে নিয়ে আর কি বললেন কনস্টাস ?

নিজস্ব প্রতিনিধি : অতীতে কনস্টাস বারবার এসছে কোহলি হল তাঁর প্রিয় ক্রিকেটার। কোহলির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎকার এমন হবে ভাবতে পারে নি কনস্টাস। সদ্য অভিষেক হওয়া স্যাম কনস্টাসকে ইচ্ছা করে ধাক্কা মারার অভিযোগ উঠল খোদ বিরাট কোহলির বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে উত্তাল ক্রিকেট দুনিয়া। এবার এই ঘটনায় মুখ খুলল কনস্টাস। এই মাতামাতিকে তিনি গুরুত্ব দিতে চাইছেন না তা বোঝা গেল কনস্টাসের গম্ভীর কথায়।

এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে কনস্টাস বলে ওঠেন, ‘মনে হয় আমরা দু’জনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি ঘটনা কি হচ্ছে। নিজের গ্লাভস ঠিক করছিলাম। তার পরেই কাঁধে ধাক্কা খেলাম। তবে এ রকম হতেই পারে। এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক।’

অন্যদিকে কনস্টাসের বিরুদ্ধে বুমরাকে নিয়ে আগ্রাসী আক্রমণের অভিযোগ উঠেছিল। এই নিয়ে কনস্টাস জানান, বুমরাকে উইকেটের পিছন দিক দিয়ে একাধিক র‌্যাম্প শট মেরেছেন তিনি। তবে আগে থেকে কনস্টাস এমন পরিকল্পনা করে নামেননি। তাঁর কথায়, ‘বুমরা নিঃসন্দেহে বিশ্বমানের বোলার। তবে ওকে চাপে ফেলতে চাওয়াই আমার উদ্দেশ্য ছিল। ওকে কৌশল বদলাতে বাধ্য করেছি।’

ঘটনাটি ঘটেছে ১০ ওভারের পর। মহম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন।

এই ঘটনা ঘিরে উত্তাল ক্রিকেট দুনিয়া। বার বার সেই ঘটনার রিপ্লে দেখাতে থাকে সম্প্রচারকারীরা। সেখানে দেখা গিয়েছে, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলিই যাওয়ার পরে দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাঁকে গিয়ে ধাক্কা মারেন। যা নিয়ে সুনীল গাওস্কর থেকে শুরু করে প্যাট কামিন্সও মুখ খুলেছেন।

অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ‘কামিন্স বলেছিল ভয়ডরহীন ক্রিকেট খেলতে। গত কাল আমরা সবাই একসঙ্গে মধ্যাহ্নভোজ করেছি। বাকিদের পরিবারের লোকেরাও ছিল। তাই দল আমাদের কাছে একটা পরিবার।’

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ