বউকে উপহার দিতে সরকারি বোর্ড থেকে ‘হৃদয়’ চিহ্ন চুরি যুবকের, তার পর যা ঘটল….

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে ‘প্রেম অন্ধ’। বউকে উপহার দিতে গিয়ে চড়া মূল্য চোকাতে হল বীরভূমের এক যুবককে। উপহার দেওয়ার পরিণতি থানা পর্যন্ত গড়াল। তবে উলট পুরান হল এখানে যখন ওই যুবককে চুরির জন্য শাস্তি না দিয়ে বরং উপহার দেওয়া হল একগুচ্ছ গোলাপ। শুনে অবাক হওয়ার মতই বিষয়। ঘটনাটি ঘটেছে সিউড়ীতে। সিউড়ী পুরসভার অন্তর্গত এলাকায় বড় বড় অক্ষরে লেখা ছিল ‘আই লাভ সিউড়ি’..। এই লেখার মাঝের লাভ চিহ্ন চুরি করেছিল ওই যুবক।

ওই যুবক লাভ চিহ্ন চুরি করে বাড়ি নিয়ে যাওয়ার আগেই ভেঙে গিয়েছিল প্লাস্টিকের লাভ চিহ্ন। আর তাতেই খেপেছিল বউ। ধরা পড়ার পর সিউড়ী থানার পুলিশকে আসল ঘটনাটা জানালো ওই যুবক। জানালো সে তাঁর বউকে উপহার দেওয়ার জন্যই চুরি করেছিল ওই লাভ চিহ্ন।

সব শুনে মানবিক পুলিশ আর সিউড়ী পুরসভার চেয়ারম্যান ওই যুবককে স্ত্রীকে উপহার দেওয়ার জন্য কিনে দিলেন এই গুচ্ছ গোলাপ। থানার বাইরেই হাঁটু গেড়ে বসে স্ত্রীকে গোলাপ দিল ওই যুবক।  পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রনাম করে প্রতিজ্ঞা করল আর কোনদিনও কোন কারনেই চুরি করবে না। শুধু তাই নয়, ওই যুবকের কাছ থেকে লিখিত স্বীকারক্তি নিল পুলিশ। কাগজে কলমে সই করিয়ে ছেড়ে দেওয়া হল ওই যুবককে। ওই কাগজে লেখা ছিল, ‘আমি আর কখনো চুরি করবো না।’

ঘটনার সূত্রপাত হয়েছিল ২৪ শে ডিসেম্বর রাতে। সিউড়ী পুরসভার চেয়ারম্যান সিউড়ী থানায় অভিযোগ জানায়, সিউড়ী শহরে সার্কিট হাউস লাগোয়া ‘আই লাভ সিউড়ী’ লেখা এল ই ডি বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি গিয়েছে। তদন্তে নেমে পুলিশ বীরভূমের মহম্মদবাজার থেকে এক যুবককে আটক করে।

পুলিশের জেরায় ওই যুবক স্বীকার করে বড়দিনের রাতে সিউড়ীতে থাকা ওই বড়ো লাল রং এর লাভ চিহ্নটি চুরি করে ছিলেন তাঁর স্ত্রীকে উপহার দেওয়া জন্যই। কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাসিকেট লাভ চিহ্নটি ভেঙে যায়। অবশ্য সে প্রতিজ্ঞা করে আর কোনদিনও চুরি করবে না।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক