ফের খারিজ জামিনের আবেদন, পার্থকে দেখে আবেগপ্রবণ অর্পিতা কী করলেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি :- রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে মামলায় নাম জড়িয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের। তদন্তে নেমে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। ‘অপা’ নামক পরিচিত এই জুটিকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। বেশ কিছুদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন অর্পিতা। তবে পার্থর জামিন মিলবে কবে? এই প্রশ্ন তুলে একাধিকবার জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এবার আদালতে ফের খারিজ হল পার্থর জেল মুক্তির আবেদন।

বৃহস্পতিবার সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকিদেরও জামিনের আবেদন খারিজের নির্দেশ দিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ। পার্থের জামিনের আবেদন খারিজ করা নিয়ে বিচারপতি অপূর্ব সিনহার রায়কেই সমর্থনই করেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। এদিকে, প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায় ও অয়ন শীল।

সিবিআইয়ের মামলা থেকে আপাতত মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ‍্যায়-সহ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা‌, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহারা। এই মামলায় বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, ‘‘যোগ্যদের বঞ্চনা করে অযোগ্যদের চাকরি দেওয়ার নাম করে সমাজের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। রাজ্য অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় সম্মতি দেওয়ায় নীরব থাকা অবাক করে।’’ 

অন্যদিকে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল। চার্জ গঠনের জন্য শুনানি শুরু হল নগর দায়রা আদালতে। এদিন আদালতে দীর্ঘদিন পর দেখা হল পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতা মুখোপাধ্যায়ের। আগে হাজিরায় দুজনের চোখে চোখে ইশারায় ভাব আদান-প্রদানের ঘটনা ঘটলেই এদিন সেই ছবি দেখা যায়নি। মামলা থেকে অব্যাহতি চাওয়ার আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে ইডির মামলা শুরু হওয়ায় অনেকটাই বিপাকে পড়েছেন পার্থ, বলেই মত অনেকের।   

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের