খেলতে গিয়ে পাঁচিল চাপা পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পাশের বাড়ির মাটির দেওয়াল ভেঙে মৃত্যু হল চার বছরের এক শিশুর। বৃহস্পতিবার সকালে  এমনই মর্মান্তিক ঘটনা ঘটল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের প্রসাদপুর এলাকায়। জানা গিয়েছে, নিহত শিশু হল জয় দাস। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই সে খেলছিল। আর তখনই আচমকাই ভেঙে পড়ে পাশের বাড়ির মাটির  দেওয়াল। সঙ্গে সঙ্গে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তাতেই প্রাণ হারিয়েছে  ছোট জয়  ।

রঘুনাথগঞ্জ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য দেহটি জঙ্গিপুর মহুকুমা হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছে, গ্রামের এলাকায় বহু বিপদজনক বাড়ি রয়েছে । যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। বর্ষাকালে ভয় আরও বাড়ে। কিছুতেই মেরামত হচ্ছে না বাড়িগুলি। আর তাতেই ঘটল প্রাণহানির ঘটনা ।

উল্লেখ্য, গত তিন বছর আগে বাঁকুড়াতে ঘটেছিল এদিনের মত একই ঘটনা। বাড়ির পাশে খেলতে গিয়েই মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তিন শিশুর। সেইসময় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আবাসের প্রথম কিস্তির টাকা পান ওই শিশুটির বাবা- মা। বলা বাহুল্য, কেন্দ্রের তরফ থেকে দেওয়া হচ্ছে না আবাসের টাকা। তাই  রাজ্য সরকারের টাকায়  তৈরি হচ্ছে বাড়ি । এই আবহে এবার বাড়ির দেওয়া ভেঙে শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের