মাংস হয়নি কেন ? রাগের মাথায় অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত কেটে দিল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাংস রান্না করেনি স্ত্রী । তাই রাগের বশে অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত কেটে দিলেন স্বামী। এমনই নৃশংস ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সেখানে জ্যোৎস্না সিং নামে এক গৃহবধূর সঙ্গে হয় নির্মম অত্যাচার। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি  রয়েছেন তিনি । চলছে চিকিৎসা ।

জানা গিয়েছে, ৯ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন জ্যোৎস্না। সকালে তাঁর স্বামী বিকাশ একটি বক শিকার করে এনে রান্না করতে বলেছিলেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে যায় স্বামী । রাতে মত্ত অবস্থায় বাড়ি ফিরে দেখেন  জ্যোৎস্নার তখন রান্না করছেন। আর তা দেখেই চটে যান স্বামী । রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর  হাত কেটে দেন। এই ঘটনার পরেই জ্যোৎস্নার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে স্থানীয়রা । তখনই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলছে চিকিৎসা ।

উল্লেখ্য, এই ঘটনার খবর পেয়েই জ্যোৎস্নার বাড়িতে যায় পুলিশ । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বটি। সেইসঙ্গে বিকাশ ও তাঁর মা  চুনি সিংকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ । জোর কদমে চলছে তদন্ত । অন্যদিকে এদিনের ঘটনা নিয়ে স্থানীয় আদিবাসী সংগঠনের নেতা জানিয়েছেন, ‘আদিবাসী সমাজে পশু শিকারের রেওয়াজ আগে ছিল। কিন্তু এখন এই ঘটনা কমাতে সংগঠনের তরফ থেকে করা হচ্ছে প্রচার। ‘

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড