মমতা ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন,মাঠ পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট লোকসভায় সন্দেশখালি দুই নম্বর ব্লকের সন্দেশখালি কর্ণখালীর মিশন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) প্রশাসনিক বৈঠক করবেন।সন্দেশখালি মানুষের দাবি মেনে সন্দেশখালি(Sandeshkhali) যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। চলতি বছর অর্থাৎ ২০২৪ এ সালে ২১শে মে বসিরহাট মেরুদন্ডী সুইসগেট মাঠে লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন কথা দিয়েছিলেন এই লোকসভা ভোটে বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামকে যেতান আমি প্রথম সফর করব সন্দেশখালিতে ।এই কথা শুনে সন্দেশখালির প্রতিবাদীরা তৃণমূলের সভায় এসে শঙ্খ ধনী, উলু ধ্বনির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছিলেন।

সেদিনকে সন্দেশখালির মহিলারা বসিরহাটের জনসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন , আপনি একবার সন্দেশখালি আসুন। সেদিনকে বলেছিলেন যে সন্দেশখালি মানুষ হাজী নুরুল ইসলামকে যেতান। বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই হাজী নুরুল ইসলাম ৩ লক্ষ ৩৩ হাজার ৫৪৭ ভোটে সন্দেশখালির প্রতিবাদী রেখা পাত্রকে(Rekha Patra) পরাজিত করে এই আসন জিতেছিলে । যেই আদানের দিকে নজর ছিল রাজ্য কেন সারা ভারতবর্ষের। সেখানে প্রতিবাদী রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী সন্দেশখালি প্রতিবাদী রেখাকে শক্তি স্বরূপ বলে সম্মানিত করেছিল। আর সেখানেই খোদ বিজেপি প্রার্থী হেরে গিয়েছিল। বসিরহাট লোকসভা(Bashirhat Loksava) কেন্দ্রটি তৃণমূল পুনরায় জিতে বুঝিয়ে দিয়েছিল এখানকার শক্ত ঘাঁটি তৃণমূলের । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে আমি সন্দেশখালি মানুষের দাবি মেনে সন্দেশখালিতে যাব।

আর সেই কথা রাখবেন ২০২৪ এর ৩০ডিসেম্বর সন্দেশখালির কন্যখালি মিশন মাঠে প্রশাসনিক বৈঠক করবেন।তার অপেক্ষায় রয়েছেন সন্দেশখালিবাসীরা। ২০২৬ এ বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতা- কর্মী সমর্থকদের কি নির্দেশ দেন তারা অপেক্ষায় রয়েছে সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। পাশাপাশি বসিরহাট লোকসভার সন্দেশখালি সুন্দরবনের সীমান্ত ইতিমধ্যে বাড়তি নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। পুলিশি প্রহরার সংখ্যা বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে।মুখ্যমন্ত্রী আসার আগেই সন্দেশখালিতে মাঠ পরিদর্শনের প্রশাসনে আধিকারিকরা।লোকসভা ভোটের সময় বসিরহাটে ভোট প্রচারে এসে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে তিনি আসবেন। সেই মতো কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী ৩০ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক অনুষ্ঠানে আসবেন।তার আগে আজ মাঠ পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করলেন সরকারি আধিকারিকরা। এদিন সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই প্রস্তুতি বৈঠক হয় বলে জানা যায় কোথায় হ্যালিপাট হবে সেখান থেকে কিভাবে মুখ্যমন্ত্রী সভাস্থলে আসবেন পুরো বিষয়টা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের