টাকার টোপ দিয়ে চলছে দেদার সদস্য সংগ্রহ, ফাঁস বিজেপি বিধায়কের কুকীর্তি  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দ্রুত সদস্য সংগ্রহ করতে হবে । তাই টাকার টোপ দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। অভিযোগ উঠেছে বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি লিখেন, সদস্য সংগ্রহ করলেই পুরস্কার হিসাবে  মিলবে  মোদি  জ্যাকেট এবং  নগদ আর্থিক টাকা । ইতিমধ্যেই  নীলাদ্রিশেখরের এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

কী লিখেছেন বিজেপির বিধায়ক ? হোয়াটসঅ্যাপ পোস্টে নীলাদ্রিশেখর লেখেন, ‘বাঁকুড়া বিধানসভার মধ্যে যে সকল বুথ সভাপতি নিজ নিজ বুথে আগামী ৩০ তারিখের মধ্যে ১৫০ জন করে সদস্য সংগ্রহ করবেন তাদেরকে দেওয়া হবে মোদি  জ্যাকেট এবং  নগদ ১০০ টাকা । ‘ বিজেপির বিধায়কের এই পোস্ট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিবাদ। শোরগোল পড়ে গিয়েছে গেরুয়া শিবিরের অন্দরে।

এই বিষয়টি নিয়ে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি জানিয়েছেন, ‘আমাদের পার্টিতে নগদ অর্থ দেওয়ার কোনও ব্যবস্থা নেই। তবে ভালো কাজের জন্য আমরাও কর্মীদের সংবর্ধিত করে থাকি।‘ তাতেই প্রশ্ন উঠছে কেন নীলাদ্রিশেখর দানা বললেন আর্থিক পুরস্কারের ঘোষণা। বলা বাহুল্য, এই ইস্যুকে হাতিয়ার করেছে শাসক দল তৃণমূল ।  বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূলের  মুখপাত্র জানিয়েছেন, ‘বিজেপি দেউলিয়া হয়ে গিয়েছে। তাই অর্থের টোপ দিয়ে চলছে সদস্য সংগ্রহ।‘

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য