দত্তপুকুরে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে এবার জাল ‘জন্ম সার্টিফিকেট’ চক্রের হদিশ গোয়েন্দাদের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: ভুয়ো পাসপোর্ট কাণ্ডের পর এবার একের পর এক পঞ্চায়েত ও পুরসভার নাম করে জাল জন্ম সার্টিফিকেট দেওয়ার চক্রের হদিশ পেল গোয়েন্দারা। কদম্বগাছি পঞ্চায়েত, বারাসত পৌরসভা(Barasat Municipality) সহ একাধিক পঞ্চায়েতের নামে মিলেছে জাল সার্টিফিকেট। ইতিমধ্যেই রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছে সমরেশ বিশ্বাস ও মুক্তার আলম । তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবার চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে । কদম্বগাছি পঞ্চায়েত ও বারাসত পৌরসভা এই দুই জায়গার একাধিক জাল সার্টিফিকেট(Fake Certificate) তৈরির তথ্য মিলেছে তদন্তকারী সংস্থার হাতে।

এরপরেই সক্রিয় হয়েছে তদন্তকারী সংস্থার আধিকারিকেরা । সমরেশ ও মুক্তার আলমের থেকে পাওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি জন্ম সার্টিফিকেট বারাসত এক নম্বর ব্লকের কদম্বগাছি পঞ্চায়েতের। এরপরে বারাসত পৌরসভা শহর রয়েছে। একই সঙ্গে রয়েছে অন্যান্য পঞ্চায়েতের নাম। ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এসে তার তথ্য জানতে চেয়েছিল ।কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের(Kadambagachi Gram Panchayet) প্রধান মাধুরী মন্ডল জানান, তাদের রেজিস্টার সহ সমস্ত তথ্য তারা দেখিয়েছেন এবং যে চিঠি তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে তার যথাযথ্য উত্তর দিয়েছে কদম্বগাছি পঞ্চায়েত ।

তবে কদমগাছি পঞ্চায়েতের বর্তমান প্রধানের দাবি তার আমলে এরকম কোনো সার্টিফিকেট তারা দেয়নি। বারাসত পৌরসভার কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য জানতে চাওয়া হয়নি বলে জানিয়েছেন বারাসত পৌরসভার পৌরপিতা অশ্বনি মুখার্জি । তিনি বলেন, পৌরসভা থেকে এরকম কোন সার্টিফিকেট দেওয়া হয় না। শুধু তাই নয়, এখন সমস্তটাই অনলাইনের মাধ্যমে ।সে ক্ষেত্রে পৌরসভার নাম করে কেউ যদি ভুয়া সার্টিফিকেট দিয়ে থাকে তার দায় পৌরসভার নয়। তবে পঞ্চায়েত ও পৌরসভার নাম করে কারা এই ভুয়ো সার্টিফিকেট প্রদান করছে সে বিষয় নিয়ে ইতিমধ্যেই ভাবাতে শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর(Sujan chakraborty) অভিযোগ, জাল সার্টিফিকেট দেওয়ার একটা চক্র চলছে গোটা বাংলা জুড়ে। মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার নাকি তার মাধ্যমে যার সার্টিফিকেট দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে।বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল যেখানে সরকার চালাচ্ছে সেখানে ভুয়ো সার্টিফিকেট সহজেই পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের সর্বত্র । এখনই যদি কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত প্রক্রিয়া না শুরু হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের মতন পরিস্থিতি হবে এখানে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের