জিনাত এখন মুকুটমণিপুরে পর্যটন স্থলে! আতঙ্কে গাঁ কাটা পর্যটকদের

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষশেষে বাঁকুড়ায় পর্যটকের ভিড়। বহু মানুষ ছুটি কাটাতে ভিড় জমিয়েছেন মুকুটমণিপুরে। এই পরিস্থিতিতে ডেরা বদল করে বাঘিনী জিনাতও পৌঁছে গিয়েছে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের কোল ঘেঁষা রানিবাঁধ ব্লকের বন পুকুরিয়া ডিয়ার পার্কের কাছে গোপালপুর এলাকায়। এই নিয়ে আতঙ্কিত পর্যটকেরা। কোনও বিপদ আটকাতে সতর্ক বনদপ্তর।

একের পর এক এলাকা টপকে বাংলার দুই জেলার পাহাড়-জঙ্গল ঘুরে পলাতক বাঘিনি এখন বাঁকুড়ায়। বর্তমানে জিনাত এখন আছে মুকুটমণিপুরে! ঝাড়গ্রাম, পুরুলিয়া পেরিয়ে বাঁকুড়া পৌঁছে গেল বাঘিনি, ইতিমধ্যেই বাগে আনার চেষ্টা জারি করা হল। বাঘিনিকে ধরতে তৎপর রয়েছে বন দফতর জেলা।

বন দফতরের একটি সূত্রের খবর, শনিবার (২৮ ডিসেম্বর) সকালে কুমারী নদী পার করে কাঁসাইয়ের পাড় ধরে এগিয়েছে জিনাত। পুরুলিয়ার মানবাজার-১ ব্লকের ধানাড়া পেরিয়ে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধারের কাছাকাছি পৌঁছে গিয়েছে বাঘিনী। এদিকে চেষ্টায় ত্রুটি রাখছে না বন দফতর। খবর পেয়ে জেলা বন দফতর তৎপর। কিন্তু বাঘিনিকে এখনও বাগে পাওয়ার খবর পাওয়া যায় নি। এই চিন্তায় রাতের ঘুম উবেছে বন দফতরের।

বন দফতরের আশঙ্কা, কাঁসাই জলাধার পার করে দক্ষিণ বাঁকুড়ার বারো মাইল জঙ্গলে ঢুকে যেতে পারে সিমলিপাল থেকে পলাতক জিনাত।

এপ্রান্ত থেকে ওপ্রান্ত, কখনও আবার এ জঙ্গল থেকে ও জঙ্গলে ঘুরেই চলেছে বাঘিনি জিনাত। কিছুতেই ঘরে ফেরার ইচ্ছা নেই তার। দেখে যেন মনে হচ্ছে জিনাত বেরিয়েছেন ভারত ভ্রমণে। রাস্তায় পায়ের ছাপ দেখে বাঘিনির আভাস দিয়ে চলেছেন বন দফতরের কর্মীরা। বন দপ্তরের তৎপরতা শুরু হয়েছে বাঘিনির খোঁজ। এলাকাবাসীদেরও সতর্ক করা হয়েছে। পাশাপাশি জিনাতকে বাগে আনার জন্যও বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে।

উল্লেখ্য, মহারাষ্ট্রের আন্ধেরি-তাডোবার জঙ্গল থেকে জিনাতকে আনা হয়েছিল ওডিশার সিমলিপালে। গত ২৪ নভেম্বর সিমলিপাল টাইগার রিজ়ার্ভের মুক্ত জঙ্গলে তাকে ছাড়া হয়েছিল। কিন্তু বছর তিনেকে জিনাতের সেখানে বেশিদিন মন টেকেনি। মঙ্গলবার সে এসে পৌঁছয় ঝাড়খণ্ডের চাকুলিয়ার জঙ্গল এলাকায়। এর পর ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ার জঙ্গলে পৌঁছয় সে। কোনওভাবেই ঘরে ফিরতে নারাজ জিনাত। একাধিক টোপ রাখা হয়েছে তার জন্য। কিন্তু কোনটাই গ্রহণ করেনি সে। এখন বাঘিনির বাঁকুড়ার পথে।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার