হিডকোর জমি বিক্রির প্রলোভন দেখিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার মহিলা প্রতারক

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট ও হাড়োয়া:নিউটাউনে হিডকোর জমি বিক্রির নামে প্রতারণা করে গ্রেফতার এক মহিলা। গ্রেফতার করল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।জানা গেছে,নিউটাউনে হিডকোর(Hidco) জমি বিক্রির নামে প্রতারণা করে গ্রেফতার জয়শ্রী ব্যানার্জি বিশ্বাস(Jayasree Banerjee Biswas) নামে এক মহিলা । দমদম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ। একাধিক ব্যক্তিকে হিডকোর ভুয়ো জমি দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে প্রতারণা করত ওই মহিলা। একটি প্রতারণা চক্র চালাত সে ।এর আগেও বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ দুজনকে গ্রেফতার করে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই অন্যতম পন্ডা এই মহিলার খোঁজ পায় পুলিশ। পুলিশ তদন্ত নেমে জানতে পারে একাধিক ব্যক্তির থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করেছে হিডকোর সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে ওই মহিলা। ধৃতকে শনিবার বারাসত আদালতে পেশ করা হয় এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। এই চক্রে আর কারা যুক্ত আছে, তা জানতে তদন্ত করছে পুলিশ। অন্যদিকে, নতুন বছরের আগে পুলিশের বড়সড় সাফল্য। উদ্ধার চুরি যাওয়া চারটি টোটো এবং ৩০ টি মোবাইল ।গ্রেফতার এক পাচারকারী ।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট(Bashirhat) মহকুমা হাড়োয়া থানা পুলিশের বড়সড় সাফল্য। চারটি টোটো চুরি যাওয়া অভিযোগ পেয়েছিলেন তারা।

তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেন এবং ই দাবাংগের মতো উদ্ধার করে ফেলেন হাড়োয়া থানার পুলিশ মোবাইল। চুরি যাওয়া অভিযোগ দায়ের হয়েছিল হাড়োয়া থানায় ।সেখান থেকেও ৩০ টি মোবাইল ফোন উদ্ধার করে তুলে দেওয়া হল উপভোক্তাদের হাতে। চুরি যাওয়া মোবাইল এবং টোটো উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করেছেন হাড়োয়া থানার ভারপ্রাপ্ত অধিকারিক প্রতাপ মোদক। অন্যদিকে ,তদন্তকারী অফিসার প্রেমাংশু মন্ডল তথা হাড়োয়া থানার(Haroa P.S.) পিসি পার্টি রীতিমত সক্রিয় ভূমিকা পালন করে এই টোটো গুলি এবং মোবাইলগুলি উদ্ধার করেছেন। পুলিশের এই কর্মকান্ডতে রীতিমতো খুশি উপভোক্তারা। পাশাপাশি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা। মিনাখাঁর ভারপ্রাপ্ত এসডিপিও(SDPO) কৌশিক বসাক হাড়োয়ার ভারপ্রাপ্ত সিআই অভিজিৎ হাইট এবং হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদকের উপস্থিতিতে মোবাইল ফোন এবং টোটো গুলি তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। টোটো পাচারের ঘটনায় গ্রেপ্তার এক পাচারকারী। ধৃত পাচারকারীকে বসিরহাট আদালতে তুললে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের