সাত পাকের সময়ে নবদম্পতিকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টি বন্ধুবান্ধবদের, চটে থালা ছুঁড়লেন পুরোহিত…

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মীয় রীতি মেনে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাঁকে বাঁধা পড়েন নবদম্পতি। আর বর-বউয়ের ওই নতুন ইনিংসকে স্বাগত জানাতে পরিবার পরিজন থেকে শুরু করে বন্ধুবান্ধবরা পুষ্পবৃষ্টি করে থাকেন। কিন্তু ওই পুষ্পবৃষ্টি ঘিরে বিয়ে বাড়িতে যা ঘটল, তা শুনলে আপনারা হতচকিত হয়ে পড়বেন। অনেকের চক্ষু চড়কগাছও হতে পারে। ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পুরোহিতের কাণ্ডে নেটানাগরিকদের একাংশ বলছেন, ‘বড্ড বাড়াবাড়ি করছেন।’ অন্য অংশ বলছেন, যেন কর্ম তেমন ফল। উচিত কাজই করেছেন পুরোহিত।

সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) ‘ঘর কে কলেস’ নামে এক অ্যাকাউন্ট থেকে ২১ সেকেন্ডের এক ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ধর্মীয় রীতি মেনে বিয়ের মণ্ডপে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে ঘুরছেন নব বধূ ও বর। এক পাশে দাঁড়িয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন পুরোহিত। বর-বধূকে ঘিরে পুষ্পবৃষ্টি করছেন মণ্ডপে উপস্থিত পাত্র-পাত্রীর বাড়ির সদস্যরা। জোরে-জোরে ফুল ছুড়তে থাকেন পাত্রের বন্ধু-বান্ধবরা। আর সেই ফুল গিয়ে পুরোহিতের গায়ে মুখে আঘাত করছে। এর পরেই চটে গিয়ে হাতে থাকা বিয়ের সামগ্রীর থালা বরের বন্ধু-বান্ধবদের লক্ষ্য করে ছুঁড়ে মারেন পুরোহিত মশায়। আর ওই কাণ্ডে শোরগোল বেঁধে যায়। থমকে দাঁড়ান বর-বধূ। বিয়ের মণ্ডপে হাজির অন্যান্যরাও হতচকিত হয়ে পড়েন। এর পরেই পুরোহিতের সঙ্গে বর পক্ষের লোকজনের হাতাহাতি শুরু হয়ে যায়। হুলুস্থুলু পড়ে যায় বিয়ে বাড়িতে। চটে গিয়ে মণ্ডপ ভাঙচুর চালান বর পক্ষের লোকেরা। যদিও কবে এবং কোথায় এই ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

ভাইরাল ভিডিও নিয়ে নানা মুনির নানা মতের মতোই প্রতিক্রিয়া জানিয়েছেন নেটা নাগরিকরা। ‘নবীন’ নামে এক নেটা নাগরিক টিপ্পনি ছুড়ে লিখেছেন, ‘বিরাট কোহলির মতোই মেজাজে রয়েছেন পণ্ডিতজী।’ সতীশ মিশ্র নামে আর এক নেটা নাগরিক লিখেছেন, ‘পণ্ডিতজীর এত রাগ মানায় না।’ মাহির নামে আর এক নেটা নাগরিক কটাক্ষ ছুঁড়ে লিখেছেন, ‘ভাইয়ের থ্রো অলিম্পিক গেমসে প্রয়োজন’।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক