প্লাস্টিক দূষণ রুখতে মধ্যমগ্রামে শুরু পরিবেশ সচেতনতা মেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের মরসুমে হরেক রকমের মেলা হয়। হরেক ধরনের হৈ- হুল্লোড়, খাওয়া দাওয়া চলে। সেই দিক থেকে মধ্যমগ্রাম পুরসভার(Madhyamgram Municipality) উদ্যোগে পরিবেশ সচেতনতা মেলা(Enviorment Awarness Fair) অবশ্যই ব্যতিক্রমী। ১৯তম পরিবেশ সচেতনতা মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা হল শনিবার বিকালে।এই মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী(Food Minister) রথীন ঘোষ, কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, অর্থ ও পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বারাসতের সাংসদ(MP) কাকলি ঘোষ দস্তিদার, বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখার্জী ও মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ সহ একাধিক পৌর প্রতিনিধিরা।

এই মেলার সবকিছুই পরিবেশ সংক্রান্ত বিষয়ের উপর নির্ভরশীল। নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষা করার সচেতনতার বার্তা দিতেই এই মেলা। রাজ্য সরকারের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, মৎস্যদপ্তর, বনদপ্তর থেকে ভারত সরকারের আবহাওয়া বিজ্ঞান, বিকল্প শক্তি, জীববৈচিত্রের মতো স্টল রয়েছে এই পরিবেশ সচেতনতা মেলায়।শহর শহরতলি থেকে গ্রামের মানুষজনও বাজারহাটে, দোকানে নিত্য প্লাস্টিক ব্যবহার করে চলেছেন। এ ভাবেই পরিবেশ দূষণ হয়ে চলেছে প্রতিনিয়ত।

প্লাস্টিকের দূষণের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে ইতিমধ্যেই রাজ্য পরিবেশ দপ্তর একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে।শহরতলিতে যাঁরা থাকেন তাঁদের আরও সচেতন করতে হবে। পরিবেশ মেলা থেকে এদিন এমনই বার্তা দেন সাংসদ থেকে মন্ত্রী সকলেই। প্রত্যেকেই এই মেলার গুরুত্বের বিষয়গুলি আলোকপাত করেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের