অ্যাশেজ যেন করোনার আতুর ঘর, এবার আক্রান্ত হলেন ম্যাচ রেফারি বুন

চলতি অ্যাশেজের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেছিল করোনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি অ্যাশেজের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেছিল করোনা। একাধিক সাংবাদিকসহ সিরিজের ব্রডকাস্টিং টিমের দুই সদস্যের কোভিড রিপোর্ট আগেই পজিটিভ এসেছিল। যা তৈরি করেছিল আশঙ্কার কালো মেঘ। পরিস্থিতি দেখে প্রাক্তন ইংরেজ তারকা কেভিন পিটারসেন বলেছিলেন যে, এবারের অ্যাশেজ ভালোভাবে শেষ হলেই তিনি ভীষণ অবাক হবেন। 

এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন চলতি অ্যাশেজ সিরিজের ম্যাচ রেফারি ডেভিড বুন। ফলে আগামী দুই ম্যাচে আর তাঁর থাকা হবে না। আগামী বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা টেস্টে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন স্টিভ বার্নার্ড। আইসিসি-র ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য তিনি। তবে বুনকে আপাতত ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে। 

অন্যদিকে , করোনা আক্রান্তের সংস্পর্শে আসার ফল ভুগতে হল ইংল্যান্ড দলের হেড কোচ ক্রিস সিলভারউডকে। কারণ, তাঁর পরিবারের সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর সিলভারউড সেই সদস্যের সংস্পর্শে এসেছেন। তাই আপাতত দশ দিন আইসোলেশনে থাকতে হবে। তাঁর পরিবর্তে এখন দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ গ্রাহাম থর্প।

 তিনটি টেস্ট হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়ে ফেলেছে ইংরেজরা। এবার বাকি ম্যাচগুলি তাদের কাছে সম্মান রক্ষার লড়াই ছাড়া আর কিছুই নয়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার