পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ শুরু! ১৯ পাক সেনাকে খতম করল তালিবান যোদ্ধারা

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: বিমান হামলায় ৪৬ নিরীহ নাগরিকের মর্মান্তিক মৃত্যুর বদলা নিতে পাকিস্তানের ভিতরে ঢুকে হামলা চালাল তালিবান যোদ্ধারা। হামলার সময়ে পাকিস্তানি সেনার ২টি চৌকি দখল নেওয়ার পাশাপাশি ১৯ সেনা সদস্যকে খতমও করেছে। যদিও কোন সীমান্তে ওই হামলা চালানো হয়েছে, তা নিয়ে আফগানিস্তানের তালিবান সরকারের তরফে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে পড়শি দুই দেশের শীর্ষ নেতৃত্ব যেভাবে রণংদেহী মেজাজে রয়েছে, তাতে যে কোনও সময়ে যুদ্ধ বেঁধে যেতে পারে।

গত মঙ্গলবারই আফগানিস্তানে থাকা জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি গুঁড়িয়ে দিতে হামলা চালায় পাক বিমান বাহিনী। আকাশসীমা লঙ্ঘন করে আফগান ভূখণ্ডে ঢুকে চালানো ওই হামলায় প্রাণ হারায় ৪৬ নিরীহ নাগরিক। পাকিস্তানের ওই দাদাগিরিতে চটে লাল হয়ে যায় আফগানিস্তানের তালিবান সরকার। বিমান হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে পাল্টা হুমকি দেয়। পাকিস্তানকে সবক শেখাতে গত দু’দিন ধরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্তে জড়ো হয় ১৫ হাজার তালিবান যোদ্ধা। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) পাক সেনা ও  তালিবান যোদ্ধাদের মধ্যে লড়াই শুরু হয়। দুই বাহিনীর মধ্যে রাতভর ধরে চলে সংঘর্ষ।

পাকিস্তানে হামলা চালানোর কথা স্বীকার করে তালিবান সরকারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম ‘আল জাজিরা’কে বলেন, ‘ডুরান্ড লাইনকে আমরা পাকিস্তানের ভূখণ্ড বলে মনে করি না। পাকিস্তানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই হামলা চলবে।’ ওয়াজিরস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তে ১৫ হাজার তালিবান যোদ্ধার জড়ো হওয়ার খবর পাওয়ার পরে মন্ত্রিসভার এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘আমরা আফগানিস্তানের সঙ্গে ভাল সম্পর্ক চাই। কিন্তু আমাদের নিরপরাধ মানুষদের হত্যা করা থেকে টিটিপিকে নিরস্ত করতে হবে’।

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ