ট্রাভেল এজেন্সির আড়ালে রমরমিয়ে ভুয়ো পাসপোর্ট চক্র, চাঁদপাড়া থেকে ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- বেহালা জুড়ে ট্রাভেল এজেন্সির আড়ালে রমরমিয়ে চলত ভুয়ো পাসপোর্ট তৈরির চক্র। সেই জালিয়াতি ঘিরে প্রকাশ্যে দিবালকেই হত প্রচুর টাকার লেনদেন। খবর পেয়েই সেই কারবারের এক মাথাকে চাঁদপাড়া থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে এটা সপ্তম গ্রেফতারি।

পুলিশ সূত্রে খবর, ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি চক্রের মাথা ছিল সে। বেহালার সখের বাজারে ট্রাভেল এজেন্সি সংস্থার আড়ালে চলত জাল পাসপোর্ট তৈরি। পাসপোর্ট বানানোর জন্য় তৈরি হত ভুয়ো পরিচয়পত্র। এর মধ্যে অন্যতম ছিল আধার কার্ড। জানা গিয়েছে, ধৃতের নাম মনোজ গুপ্তা। শনিবার গভীর রাতে তাকে গাইঘাটা থানার চাঁদপাড়ার স্টেশন রোডের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে।

সূত্রের দাবি, অন্যের আধার কার্ড সংগ্রহ করে আধার নম্বর এক রেখে অন্যের নাম, ছবি, ঠিকানা দিয়ে তৈরি হয়ে যেত ভুয়ো আধার। আর তার উপর ভিত্তি করে বানানো হত জাল পাসপোর্ট। ধৃত মনোজের নিজস্ব কম্পিউটারেই বানানো হত জাল নথি। এর আগেও তার খোঁজে দুবার তল্লাশি চালিয়েছিল পুলিশ। অবশেষে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হল। অবশ্য এর আগে এই ট্রভেল এজেন্সিতে কর্মরত দীপঙ্কর নামে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের