অবশেষে বাঘিনী জিনাত খাঁচা বন্দি বাঁকুড়াতে

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : দীর্ঘ লুকোচুরি খেলার শেষ হলো অবশেষে। ধরা পরল বাঘিনি জিনাত। রবিবার বাঁকুড়া জেলার রানীবাঁধ থানার গোপালপুর বারুনিয়া গ্রাম সংলগ্ন এলাকাতে বন দফতরের খাঁচাবন্দী হয় জিনাত(Jinat)। গত সাতদিন ধরে বন দফতরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল এই বাঘিনী। শনিবার থেকেই জিনাতকে কাবু করতে বারবার ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে ছিল বনদপ্তরের কর্মীরা। শনিবার রাতে জঙ্গলে জাল টাঙিয়ে এবং আগুন জ্বেলে বাঘিনীকে বাগে আনতে তৎপর ছিল বনকর্মীরা।রবিবার বিকেল চারটে নাগাদ ফের জিনাতকে দেখতে পেয়ে গুলি ছোড়ে বনকর্মীরা। সেই গুলি লাগে জিনাতের গায়ে। তাতেই কাবু হয় সে। জানা গেছে, শনিবার সকালে পুরুলিয়া জঙ্গল থেকে বাঁকুড়ার রানী বাঁধ সংলগ্ন গোসাইডিহি রামলাগোয়া জঙ্গলে আশ্রয় নেয় বাঘিনী। তার উপস্থিতি সেখানে নিশ্চিত করার পরই বনদপ্তর গুলি ছোড়ার সিদ্ধান্ত নেয়। তাকে গুলিও ছোড়া হয়।

কিন্তু সে লুকিয়ে পড়ে জঙ্গলে। শনিবার সারারাত বাঘিনীর খোঁজে জঙ্গলে জাল টাঙিয়ে এবং আগুন জ্বেলে বনকর্মীরা রাত জাগে। কিন্তু তারপরেও তাকে ধরা সম্ভব হয়নি। শেষমেশ রবিবার বিকেলে বাঘিনীর দেখা পাওয়া মাত্র তাকে গুলি ছুঁড়ে কাবু করে খাঁচা বন্দি করে বনকর্মীরা।দীর্ঘ লুকোচুরি খেলার শেষ হল অবশেষে। ধরা পরল বাঘিনি জিনাত।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের(Maharastra) তাডোবা আন্ধারি ভাগ্য প্রকল্প থেকে ৩ বছরের জিনাতকে ওড়িশার ময়ূর ভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। কয়েকদিনের ঘেরাটোপে রেখে পর্যবেক্ষণের পর রেডিও কলার গলায় পড়িয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর সেই জঙ্গল থেকে সেই ঝাড়খণ্ডের দিকে হাটা দিয়েছিল। কয়েক দিন ঝাড়খণ্ডের(Jharkhand) জঙ্গলে ঘুরে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার(Belpahari P.S.) অন্তর্গত কাটোচুয়া জঙ্গলে ঢুকে পড়েছিল সে। এরপর সেখান থেকে পুরুলিয়ার জঙ্গলে পৌঁছে গিয়েছিল বাঘিনী। শনিবার সকালে সেখান থেকে আস্তানা বদলে পৌঁছে গিয়েছিল গোঁসাইডিহি গ্রামে।

একটি আস্ত ছাগল মেরে খেয়েছিল বাঘিনী। শনিবার ভোরে বাঘিনীর গর্জন শুনতে পেয়েছিল গোঁসাইডিহি গ্রামের গ্রামবাসীরা। ভাগিনীর গলায় থাকা রেডিও কলার তার সিগন্যাল অনুসরণ করে বন দপ্তরে কর্মীরা সেখানে পৌঁছেছিল। এরপর বনদপ্তর জানতে পেরেছিল ওই গ্রামের অদূরে মুকুটমনিপুর জলধারা লাগোয়া ছোট জঙ্গলে আশ্রয় নিয়েছে বাঘিনী। গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়েছিল নাইলন দড়ি দিয়ে। গ্রামবাসীদের ওপর বাঘিনীর হামলা ঠেকাতে রাস্তা ও জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। জঙ্গলে একাধিক খাঁচা পাতার পাশাপাশি দুটি মহিষকে টোপ হিসেবে রাখা হয়েছিল। গত কয়েকদিন ধরে এ রাজ্যের জঙ্গল থেকে অন্য রাজ্যের জঙ্গলে আস্তানা বারে বারে বদলে নাকে দড়ি দিয়ে বন দফতরকে ঘোরানোর পর ঘুম পাড়ানি গুলিতে রবিবার বিকেলে কাবু হল জিনাত।

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং