পদ খোয়ানোর পর এবার গ্রেফতারের মুখে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক : একের পর ধাক্কা খাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন। পদ খোয়ানোর পাশাপাশি এবার গ্রেপ্তারের মুখে ইউন। স্বল্পকালীন সামরিক আইন জারির জন্য ইউন সুক-ইওলকে গ্রেপ্তারের আবেদন করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার(৩০ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার যৌথ তদন্ত দল জানিয়েছে, অভিসংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে জিজ্ঞাসাবাদের জন্য তিনবার সমন জারি করা হয়। কিন্তু তিনি তদন্ত কমিটির কাছে একবারের জন্যও হাজির হননি। তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব কারণে তাকে গ্রেপ্তার করার আবেদন করা হয়েছে।

সম্প্রতি চলতি বছরের ৪ ডিসেম্বর আচমকাই দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেন ইউন। এই সিদ্ধান্তের ফলে রাতারাতি ক্ষোভে ফুঁসে উঠে জনতার দল। এরপরই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা। এরপরই সমস্ত দায়ভার কাঁধে নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেন। অন্যদিকে সামরিক আইন জারির জন্য প্রকাশ্য জনসভায় ক্ষমাও চান ইউন। তবে তাতে চিড়ে ভেজে নি। এরপরই অভিশংসিত হন তিনি। বিক্ষোভের জেরে ইউন সুক ইওলকে ইমপিচ বা অভিশংসন করে দেশটির পার্লামেন্ট। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে সরকারি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এখন দেশটির এক আদালত সিদ্ধান্ত নেবেন যে ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কিনা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের