পথে দুর্ঘটনায় মাথায় চোট পেলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ

কালনা থেকে কলকাতা আসার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। তাঁর গাড়ি পিছন থেকে সরাসরি ধাক্কা মারে

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: কালনা থেকে কলকাতা আসার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। তাঁর গাড়ি পিছন থেকে সরাসরি ধাক্কা মারে একটি ডাম্পারকে। ঘটনার পরই তৃণমূল বিধায়ককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাঁর মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে। আপাতত বিধায়কের অবস্থা স্থিতিশীল। কীভাবে হল দুর্ঘটনা? জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে নিজের গাড়িতেই কালনা থেকে কলকাতায় আসছিলেন তৃণমূল বিধায়ক। হুগলির করোলার মোড় এলাকায় আচমকা বিধায়কের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে একটি ডাম্পার। ফলে বিধায়কের গাড়ির চালক নিয়ন্ত্রন রাখতে না পেরে সরাসরি ওই ডাম্পারের পিছনে ধাক্কা মারে।

স্থানীয়রা ছুটে আসেন উদ্ধার কাজে। তখনই জানা যায় ওই দুর্ঘটনাগ্রস্থ গাড়িতে রয়েছেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ। তাঁর মাথায় অল্পবিস্তর আঘাত লেগেছে। ফলে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পরে বিধায়ক আর কলকাতা না গিয়ে ফিরে যান কালনায়। পরে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। এটা নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনা প্রসঙ্গে কালনা ২ ব্লকের তৃণমূল সভাপতি প্রণব রায় বলেন, ঘটনার নেপথ্যে চক্রান্ত রয়েছে বলে আমার ধারণা। তদন্ত হওয়া প্রয়োজন। কারণ এর আগেও সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়ের গাড়িও একইভাবে দুর্ঘটনায় পড়েছিল।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫