বার্সায় একের পর এক থাবা বসিয়ে চলেছে করোনা, বাড়ছে আক্রান্তের সংখ্যা

ইউরোপীয় ফুটবল যেন হয়ে উঠেছে করোনার আতুর ঘর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ফুটবল যেন হয়ে উঠেছে করোনার আতুর ঘর। বিশেষ করে স্পেনের খ্যাতনামা দুই ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের অবস্থা সত্যিই ভয়ঙ্কর হয়ে উঠছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

ইতিমধ্যেই বার্সায় ১০ জন ফুটবলারের কোভিড পজিটিভ এসেছে। এঁদের মধ্যে ৭ জনের শরীরে আগেই এই মারণ ভাইরাসটির উপস্থিতি পাওয়া গিয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আরও তিন ফুটবলারের নাম। তাঁরা হলেন ফিলিপে কুটিনহো, সার্জিনো ডেস্ট এবং আবদে এজালজৌলি।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন উসমান দেম্বলে, স্যামুয়েল উমটিটি, গাভি, দানি আলভেজ, জর্দি আলবা, ক্লেমেন্তে ল্যাঙলেট ও আলেজান্দ্রো বালদে। যার ফলে বড়সড় বিপাকে পড়ে গেল কাতালান ক্লাবটি।

আর এমন অবস্থাতে আগামী ২ জানুয়ারি মার্লোকার বিপক্ষে দল গঠন করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বার্সার কোচ জাভি হার্নান্দেজকে। কারণ, তাঁর হাতে ফুটবলার নেই। যাদের দিয়ে এই ম্যাট উতরাতে পারবেন তিনি। সের্জিও বুসকেটস দু’ম্যাচের জন্য নির্বাসিত। সেই সঙ্গে আনসু ফাতি, পেদ্রি, মেমপিস ডিপে ও সের্জিও রবার্তো রয়েছেন ইনজুরিতে। তাই দল সাজাতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে ক্লাবের প্রাক্তন এই তারকা ফুটবলারকে।   

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার