সৈকতের বালিতে আটকে গেল ফেরারি, বিপদ থেকে উদ্ধার করল গরুর গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অনেকেই গরুর গাড়ি দেখে চোখ-নাক কোঁচকান। তাদের স্বপ্ন একটাই কয়েক কোটি মূল্যের অত্যাধুনিক প্রযুক্তির ফেরারি গাড়িতে খানিকক্ষণের জন্য হলেও সওয়ার হওয়া। কিন্তু মুম্বইয়ের কাছে আলিবাগ সমুদ্র সৈকতে যে ঘটনা ঘটেছে তাতে গরুর গাড়িকে হেলাফেলা করার আগে দ্বিতীয়বারটি ভাববেন অনেকেই। গরুর গাড়িকে অচল, মান্ধাতা আমলের বলে অবহেলা করার দিন কার্যত শেষ হয়েছে।

তাহলে খুলেই বলা যাক গোটা ঘটনাটি। মুম্বইয়ের কাছে আলিবাগের রেভদান্ডা সমুদ্র সৈকতে ইতালিয়ান স্পোর্টস কার চালিয়ে হাজির হয়েছিলেন দুই গাড়িবিলাসী। কিন্তু নিজেদের বৈভব প্রদর্শন করতে গিয়ে চরম বিপাকে পড়ে যান তাঁরা। সৈকতের বালিতে বসে যায় দামী ও অভিজাত গাড়িটির চাকা। ওই ফেঁসে যাওয়া অবস্থা থেকে মুক্তি পেতে চেষ্টার ত্রুটি করেননি গাড়ির দুই আরোহী। গাড়িতে স্টার্ট দিয়ে, গতি সর্বোচ্চ সীমায় নিয়ে গিয়েও এক সুতো নড়াতে পারেননি। বেশ খানিক্ষণ গলদঘর্ম হয়ে হাল ছেড়ে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন দুজনে।

ফেরারির এমন ফেঁসে যাওয়া নিয়ে হাসি-তামাশায় মেতেও ওঠেন ওই সময়ে ঘটনাস্থলে থাকা অন্যান্য পর্যটক ও হকাররা। শেষ পর্যন্ত বেশ কয়েকজনের পরামর্শে সৈকতের বালি সরানোর কাজে ব্যবহৃত গরুর গাড়ির চালকের দ্বারস্থ হন দুই ফেরারি আরোহী। গরুর গাড়ির পিছনের সঙ্গে মোটা দড়ি বেঁধে দেওয়া হয়। আর তাতেই কেল্লাফতে। বালিতে ফেঁসে যাওয়া ফেরারি নড়তে শুরু করে। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই মজা করে লিখেছেন, ‘ভেবেছিলাম ফেরারি কিনব। না, এখন আর ফেরারি কিনব না। তার চেয়ে আমার গরুর গাড়িই ভাল।’ সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সমুদ্র সৈকতে ফেরারির ফেঁসে যাওয়ার ভিডিও দেখে নড়েচড়ে বসেছে রায়গড় জেলা পুলিশ। অনেক আগেই সমুদ্র সৈকতে চার চাকার গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তার পরেও ফেরারির দুই আরোহী গাড়ি নিয়ে সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোয় যথেষ্টই চটেছেন রায়গড় পুলিশের কর্তারা। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা। সমুদ্র সৈকতে ফেরারি গাড়ির ফেঁসে যাওয়া নিয়ে ভিডিওটি নিজেদের এক্স হ্যান্ডলে আপলোড করেছে আরএসএসের মুখপত্র ‘সাপ্তাহিক অর্গানাইজার’। পাঠকদের জন্য ‘সাপ্তাহিক অর্গানাইজার’-এর করা ‘এক্স’ পোস্টটি তুলে ধরা হল। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে