নতুন বছরে টাকির সব কয়েকটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, টাকি: নতুন বছরে নতুন সূর্য দেখে মন খোলা পিকনিকে মাতলো ভারত-বাংলাদেশ সীমান্তের টাকির পর্যটকরা। ইছামতী নদীর পাড়ে এসে ওপারে বাংলাদেশকে সাক্ষী রেখে সকাল থেকে একদিকে যেমন চলছে নৌবিহার, অন্যদিকে পিকনিকে(Picnic) চলছে দেদার খাওয়া দাওয়া ও নাচ-গান। বছরের প্রথম দিনটিকে একেবারে চেটেপুটে উপভোগ করছেন জেলা, কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। একদিকে মিনি সুন্দরবন অন‍্যদিকে রাজবাড়ী ঘাট পাশাপাশি পুবের রাবাড়ি ও জোড়া মন্দির সহ টাকির ইকো পার্কেও (ECO Park)ভিড় জমাচ্ছেন আবাল-বৃদ্ধ-বনিতারা।

সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকলেও কুয়াশা তথা মেঘ কাটতেই একেবারে ঝলমলে রোদে ঝাকে ঝাঁকে পর্যটকদের আনাগোনা বেড়েই চলেছে টাকি জুড়ে। পাশাপাশি টোটো চালক থেকে শুরু করে ছোট ফুড স্টল এবং হোটেল মালিকদের মুখে চওড়া হাসি। নলেন গুড়, পাটালি ও মধু কিনতেও পর্যটকরা ভিড় জমাচ্ছেন বিভিন্ন স্টলে একদিকে যেমন ২০২৪ এর শেষ রাত থেকেই বেড়েছে শীতের প্রকোপ। নতুন বছরের ভোর থেকেই শীতকে একেবারে আঁকড়ে মানুষ দেদার আনন্দ উপভোগ করছেন।

ইছামতি নদীর(Ichamati River) বুকে লঞ্চে করে একদিকে তারা যেমন যাচ্ছেন টাকির টি পয়েন্টে ,অন্যদিকে বাংলাদেশকে একেবারে কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়ছেন। উপভোগ করছেন এপার বাংলা থেকে ওপার বাংলার প্রকৃতির সৌন্দর্যকে। নতুন বছরে এপার বাংলার পর্যটকদের(Tourist) ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা সুবুদ্ধি ফিরুক মোল্লা ইউনূস সরকারের।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের