যৌন উত্তেজক নাচের পর শারীরিক নির্যাতন, কোন রকমে পালিয়ে বাঁচল তরুণী-কিশোরী

দু'জনেরই একসময় বাড়ি-ঘর ছিল। কিন্তু হারিয়ে গিয়ে ঠাঁই হয় বর্ধমান স্টেশনে।  তাঁরা দু'জন বর্ধমান স্টেশনে ভিক্ষা করে পেট চালাত। কিন্তু একদিন লিলু নামে এক ব্যাক্তির ফাঁদে পরে

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: চুঁচুড়া আদালতের বাইরে ইতস্থত ঘোরাঘুরি করছিল এক কিশোরী এবং যুবতী। নাবালিকার বয়স ১৬ বছর এবং যুবতীর বয়স ২১ বছর। পড়নের পোশাক ও চালচলন দেখে সন্দেহ হলেও সেভাবে কেউ পাত্তা দেয়নি। তবে বৃহস্পতিবার দুপুরে দু’জনকে এভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় চুঁচুড়া আদালতের ল-ক্লার্ক পার্থ নিয়োগী এবং আইনজীবী মলয় মজুমদারের। তাঁরাই দুই জনকে উদ্ধার করে চুঁচুড়া থানার হাতে তুলে দেয়। তখনই জানা যায় ওই তরুণী ও কিশোরীর করুণ কাহিনী।

ওই তরুণী জানিয়েছে, দু’জনেরই একসময় বাড়ি-ঘর ছিল। কিন্তু হারিয়ে গিয়ে ঠাঁই হয় বর্ধমান স্টেশনে।  তাঁরা দু’জন বর্ধমান স্টেশনে ভিক্ষা করে পেট চালাত। কিন্তু একদিন লিলু নামে এক ব্যাক্তির ফাঁদে পরে বিপদে পড়েন। কাজের প্রলোভন দেখিয়ে ওই যুবক তাঁদের বিহারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। এরপর থেকেই তাঁদের জীবনে নেমে আসে বিপর্যয়। টানা তিন বছর ধরে যৌন অত্যাচারের শিকার হয় দু’জন। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে ও জলসায় চটুল গানের সঙ্গে যৌন উত্তেজক নাচে বাধ্য করা হতো।

অবশেষে সামান্য সুযোগ পেতেই দুজনে পালিয়ে চলে আসে। বিহার থেকে পালিয়ে হুগলির চুঁচুড়ায় চলে আসে তাঁরা। এক পরিচিতের বাড়ি গেলেও সেখানে ঠাঁই হয়নি। শেষে চুঁচুড়া আদালতের সামনে ঘোরাঘুরি করছিল ওই নাবালিকা এবং তরুণী। সেখান থেকেই তাঁদের উদ্ধার করেন ল-ক্লার্ক পার্থ নিয়োগী এবং আইনজীবী মলয় মজুমদার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। দুজনকে সরকারি হোমে পাঠানো হয়েছে।

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের